নিম পাতার রস খাওয়ার নিয়ম - উপকারিতা কি কি

নিম পাতার রস খাওয়ার নিয়ম - উপকারিতা কি কি, আপনি কি নিম পাতার রস খাওয়ার নিয়ম এবং সাথে কোন কোন উপকারগুলো পাওয়া যায় যা সম্পর্কে জানতে চাচ্ছেন ? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। সকল বিষয়ে জানার জন্য আর্টিকেলটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ পড়ুন।

নিম-পাতার-রস-খাওয়ার-নিয়ম

নিম পাতা এটি প্রায় বহু বছর ধরেই আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। নিমপাতা গাছের ছাল দিয়ে বিভিন্ন ধরনের অসুখের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এবং এটি বিশেষভাবে কার্যকরী একটি পদ্ধতি। এই আর্টিকেল থেকে আমরা জানতে পারবো নিম পাতা রস খাওয়ার নিয়ম এবং উপকারিতাসকল বিষয় বিস্তারিত জানব এই আর্টিকেল থেকে। চলুন নিচে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পোস্ট সূচীপত্রঃ নিম পাতার রস খাওয়ার নিয়ম - উপকারিতা কি কি

নিম পাতার রস খাওয়ার নিয়ম

নিম পাতা যা আমাদের বহুল পরিচিত একটি প্রাকৃতিক আয়ুর্বেদী ঘরোয়া উপায়। নিমপাতা আমাদের শরীরের বিভিন্ন অসুবিধার বা অসুস্থতার জন্য একটি একটি কার্যকরী আয়ুর্বেদিক ঔষধ হিসেবে কাজ করে। তবে আমাদের নিম পাতার সঠিক উপকার পাওয়ার জন্য কিছু নিয়ম মেনে নিমপাতা রস খাওয়া উচিত। এতে ফলাফল দ্বিগুণ বেশি ভালো হয়। নিম পাতার রস সাধারণত সকালের খালি পেটে খাওয়া সবচেয়ে উপকারী বলে মনে করা হয়। কারণ খালি পেটে নিম পাতার রস খেলে এটি দ্রুত শরীরে শোষিত হয় এবং কার্যকারিতা বেশি পাওয়া যায়। তাজা নিমপাতা ভালোভাবে ধুয়ে নিতে হবেনিম পাতার রস প্রতিদিন সকালে খালি পেটে খাওয়ার জন্য, প্রথমে ৮ থেকে ১০ টি তাজা নিমপাতা ভালোভাবে ধুয়ে নিতে হবে। তবে চেষ্টা করবেন নিম পাতা গুলো নেওয়ার সময় দেখবেন গাছে নতুন পাতা গজিয়েছে কিনা, যদি নতুন পাতা গজিয়ে থাকে তাহলে চেষ্টা করবেন সেই জালি নতুন পাতাগুলো নেওয়ার। এতে অন্য পাতার চেয়ে অনেক গুন বেশি উপকার পাওয়া যায়। তারপর ব্লেন্ডারে অল্প পানি দিয়ে পাতাগুলো ব্লেন্ড করে নিতে হবে, এরপর ব্লেন্ড করা গুলো থেকে রস ছেকে বের করে নিতে হবে। এরপর ১-২ চা চামচ রস প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে। তবে ১ - ২ চা চামচের বেশি না খাওয়াই ভালো হবে।

শুরুতে প্রতিদিন না খেয়ে সপ্তাহে ৩ - ৪ দিন খাওয়া যেতে পারে। এতে আপনি বুঝতে পারবেন আপনার শরীরের পরিবর্তন বা এটি নিতে সক্ষম হচ্ছে কিনা তা জানতে পারবেন। এবং শরীরের প্রতিক্রিয়া বুঝে ধীরে ধীরে নিয়মিত করা উচিত। যেহেতু নিমপাতা অনেক তিতো হয়ে থাকে, আর এটি যদি আপনি সেবন করতে না পারেন, তাহলে মধু বা কুসুম গরম পানির সাথে মিশিয়ে সেবন করতে পারেন। তবে অবশ্যই চিনি যেহেতু আমাদের শরীরে ক্ষতিকারক পদার্থ, তাই তিনি মেশানো উচিত হবে না। কারণ এতে নিম পাতার উপকারিতা কমে যেতে পারে। গর্ভবতী নারী ছোট শিশুদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরী। কারণ চিকিৎসকের পরামর্শ ছাড়া নিমপাতা রস গর্ভবতী নারী ও ছোট শিশুদের খাওয়ানো উচিত নয়। তাছাড়া নিম পাতার রস অতিরিক্ত খেলে বমি বমি ভাব, দুর্বলতা দেখা দিতে পারে। তাই পরিমাণ নিয়ন্ত্রণে রেখে সেবন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে অবশ্যই যে কোন প্রাকৃতিক উপাদান সেবন বা ব্যবহার করার ক্ষেত্রে নিয়ম মানা অত্যন্ত জরুরী।

নিম পাতার রস টানা ১৫ - ২০ দিনের বেশি না খাওয়াই ভালো। টানা না খেয়ে কিছুদিন পরপর বিরতি দিয়ে খাওয়া শুরু করা যেতে পারে। একইভাবে চক্রাকারে সেবন করলে শরীরের উপর অতিরিক্ত চাপ পড়ে না। যাদের দীর্ঘমেয়াদি রোগ আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং সঠিক নিয়ম মেনে সেবন করলে নিমের আসল উপকার পেতে সক্ষম হবেন।

নিম পাতার রস কি

নিম পাতার রস হল গাছের তাজা সবুজ পাতা থেকে তৈরি এক প্রাকৃতিক তরল উপাদান যা প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। বাংলাদেশ ও উপমহাদেশের নিম গাছ খুবই পরিচিত একটি ঔষধিকা যার প্রায় প্রতিটি অংশ উপকার হিসেবে ধরা যায়। বিশেষ করে নিম পাতার রস শরীরের ভেতরের বিষাক্ত উপাদান দূর করতে কার্যকর বলে মনে করা হয়। নিম পাতার রস সাধারণত, রক্ত পরিষ্কার করে ত্বকের সমস্যা কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকার প্রবণতা বাড়ার কারণে নিম পাতার রস জনপ্রিয় হয়ে উঠেছে। নিম পাতার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং এন্টিফাঙ্গাল উপাদান। এই উপাদান গুলো শরীরে ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে কাজ করে। গ্রাম অঞ্চলে এখনো অনেক মানুষ সকালে খালি পেটে নিমপাতা রস সেবন করে থাকে। এটির শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে এবং দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে সহায়তা করে। নিম পাতার রস তৈরি করা এবং কম খরচে পাওয়া যায়।

বর্তমানে শহর বাজারে বোতল জাত নিমের জুসও পাওয়া যায়, তবে তাজা পাতা থেকে বানানোর রস বেশি কার্যকর বলে মনে করা হয়। তবে অবশ্যই নিম পাতার রস খাওয়ার সঠিক নিয়ম জেনে পান করা অত্যন্ত জরুরী। নিম পাতা রস তৈরি করা অতিরিক্ত বা ভুলভাবে সেবন করলে এর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তাই সচেতনভাবে এবং পরিমিতভাবে এটি গ্রহণ করায় উচিত। বর্তমানে অনেকেই স্বাস্থ্য সচেতন হয়ে প্রাকৃতিক বিকজ পানীয় হিসেবে নিম পাতার রস বেছে নিয়েছেন। তবে বিশেষ করে যাদের ত্বক ও চুলের সমস্যায় ভুগছে তাদের জন্য এর উপকারিতার চাহিদা অনেক বেশি। এছাড়াও নিম পাতার রস ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক।

রক্ত পরিশোধনে নিম পাতা

নিম পাতার রস রক্ত পরিশোধনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। রক্তে জমে থাকা টক্সিন বা বিষাক্ত উপাদান দূর করতে এটি সহায়ক ভূমিকা পালন করে। ফলে ত্বকে ব্রণ ফুসকুড়ি বা চুলকানি সমস্যা সমাধান হয় এবং হওয়ার সম্ভাবনাও কম থাকে। নিমপাতা শরীরের রক্ত পরিষ্কার রাখে, আর রক্ত পরিষ্কার থাকলে আমাদের শরীর সুস্থ থাকে। এ কারণে অনেকে এটিকে প্রাকৃতিক ব্লাড পিউরিফায়ার হিসেবে দেখে থাকেন। রক্তের জীবাণু বা ব্যাকটেরিয়া সংক্রমণ কমাতে আন্টিব্যাকটেরিয়াল গুণ কাজ করে। এটির শরীরের অভ্যন্তরীণ প্রতারক মতে সাহায্য করে।এবং বিশেষ করে ত্বকের সমস্যায় রক্ত পরিষ্কার থাকা খুব গুরুত্বপূর্ণ। নিয়মিত সেবনে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হতে পারে। তবে মনে রাখতে হবে যে এটি একমাত্র সমাধান নয় বরং শরীর সুস্থ ও সুন্দর রাখতে খাদ্যভাস ও ঠিক রাখতে হবে। বর্তমানে অধিকাংশ ছেলে-মেয়ে উভয়দের মাঝেই ত্বকে ব্রণ দেখা দেয়। ও যাদের ব্রণের সমস্যা দীর্ঘদিন ধরে আছে তারা নিম পাতার রস খেতে পারেন, এবং চাইলে বাহিক নিম পাতার রস লাগিয়ে নিতে পারেন এতে এর উপকার বেশি পাওয়া যায়।

রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে এটি সহায়ক হিসেবে কাজ করে এবং রক্তের মান উন্নত করে। তবে ব্যবহারের আগে নিয়মিত পরীক্ষা করে দেখা উচিত।আমাদের শরীরের রক্ত পরিষ্কার থাকলে শরীরে পর্যাপ্ত পরিমাণে এনার্জি পাওয়া যায়। এবং দুর্বলতা ও ক্লান্তি অনেকটাই কম লাগে। আমাদের শরীরের রক্ত যদি পরিষ্কার থাকে তাহলে শরীরের বিভিন্ন রোগ বালাই থেকে দূরে থাকা যায়। নিম পাতার রস নিয়মিত খেলে শরীরের রক্ত পরিষ্কার রাখে। নিম পাতার রস এই সতেজতা বজায় রাখতে সাহায্য করে। সুস্থ জীবনের জন্য পরিষ্কার রাখতো অত্যন্ত জরুরী। তাই বলা যায় রক্ত পরিশোধনের জন্য নিম পাতার রসের গুরুত্ব অপরিসীম।

ত্বকের ব্রণ ও দাগ দূর করতে নিম পাতা

ত্বকের ব্রণ ও দাগ দূর করতে নিমপাতার উপকারিতা অপরিসীম। নিম পাতার রসকে ব্রণ দাগ কমাতে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। রক্ত পরিষ্কার রাখার মাধ্যমে এটি ব্রণের মূল কারণ দূর করতে সাহায্য করে। নিমের অ্যান্টিব্যাকটিয়াল গুণ ব্রণ সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করে। ফলে ত্বক ধীরে ধীরে পরিষ্কার ও উজ্জ্বল হয়ে ওঠে। নিয়মিত সেবনে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। ব্রণ সাধারণত আমাদের শরীরের হরমোনের পরিবর্তন ও রক্তের অশুদ্ধতার কারণে হয়ে থাকে। আর এই নিম পাতা রসে অশুদ্ধতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণের সহায়তা পারে। ত্বকের তেল নিয়ন্ত্রণ থাকলে নতুন ব্রণ ওঠার সম্ভাবনা ও কমে যায়। ফলে ত্বক হয় মসৃণ ও স্বাস্থ্যকর। নিম পাতার রস শুধু খাওয়া নয় ব্যবহারেও উপকারী। পাতা বেটে পেস্ট তৈরি করে মুখে লাগালে ত্বকের ভালো ফলাফল পাওয়া যায়। এতে ত্বকের চুলকানি ও প্রদাহ কমে।

তবে অবশ্যই যাদের ত্বক অত্যন্ত সংবেদনশীল তারা ত্বকে নিম পাতার রস ব্যবহারের আগে পরীক্ষা করে নেবেন। অতিরিক্ত ব্যবহার ত্বক শুষ্ক করে দিতে পারে, তাই পরিণত ব্যবহার করায় উত্তম। ত্বকের যত্নে নিম একটি প্রাকৃতিক ও সহজলভ্য উপাদান। দামি প্রসাধনের পরিবর্তে অনেক এই নিম পাতা ব্যবহার করেন। এমন অনেক অনেক দামি ক্রিম আছে যেগুলো সেরকম পর্যাপ্ত ফলাফল দেয় না, সেই ক্ষেত্রে সহজ ও নিরাপদ এবং কোন টাকা পয়সা ছাড়াই নিম পাতার রস ব্যবহার করায় উত্তম। তবে সব সময় মনে রাখতে হবে একদিনেই ফলাফল পাওয়া যায় না, বরং ধৈর্য ও পরিমিত ভাবে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। নিম পাতার রস ব্যবহারের পাশাপাশি সঠিক খাদ্যভাস সমান গুরুত্বপূর্ণ।

লিভার সুস্থ রাখতে নিমপাতার রস

নিম পাতার রস লিভারের কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে। লিভার শরীরের বিষাক্ত উপাদান ফিল্টার করে থাকে। নিম সেই প্রতিক্রিয়ার সহায়তা করতে পারে, ফলে শরীর সুস্থ থাকে। হজম শক্তিও ভালো হয়। নিমের তিতো উপাদান লিভারের এনজাইম সক্রিয় করতে পারে। এতে শরীরের বর্জ্য পদার্থ দ্রুত বের হয়ে আসে। ফলে ক্লান্তি কমে, এবং শরীর সতেজ থাকে। তবে অতিরিক্ত খেলে সমস্যা হতে পারে। তাই অতিরিক্ত না খেয়ে পরিমিত নিয়মে খাওয়া উচিত। যাদের লিভারের সমস্যা আছে, তারা ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া একেবারে উচিত নয়। কারণ সব ক্ষেত্রে এটি উপকারী নাও হতে পারে। তাই ভালোভাবে জেনে বুঝে পরীক্ষা করে খাওয়ায় উচিত। নিজে নিজেই চিকিৎসা করা ঝুঁকিপূর্ণ, তাই নিজের শরীরের প্রতি সচেতন থাকা অত্যন্ত জরুরী। লিভার সুস্থ রাখতে সঠিক খাদ্যভাস প্রয়োজন। তেল চর্বি কম খেতে হবে এবং পর্যাপ্ত পানি পান করতে হবে। নিম সহায়ক হতে পারে, তবে নিয়ম অনুসরণ করলে।

হজম শক্তি বৃদ্ধি করতে নিম পাতার রস

নিম পাতার রস অধম শক্তি উন্নত করতে সহায়ক। নিম পাতার রস পেটের ভেতরে ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। ফলে গ্যাস অবলম্বন সমস্যা কমে। খালি পেটে সেবন করলে বেশি উপকার পাওয়া যায়। তবে অতিরিক্ত খালি পেটে খাওয়া উচিত নয়, পরিমাপ করে খাওয়ায় উচিত। আর অতিরিক্ত পেটে ব্যথা অনুভব হয়। নিমতিত্ব স্বাদ লিভারের কার্যকারিতা উন্নত করে। লিভার ভালোভাবে কাজ করলে হজম প্রতিক্রিয়া সহজ হয়। পেট পরিষ্কার থাকলে শরীর অসুস্থ থাকে। নিয়মিত কষ্ট কাঠিন্য হলে নিম পাতার রস সহায়ক হয়। তবে দীর্ঘদিন সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরী। হজম শক্তি ভালো থাকলে শরীরে পুষ্টির সমান ভালো হয়। নিম পাতার রস সেই প্রতিক্রিয়ার সহায়তা করতে পারে। ফলে শরীরে দুর্বলতা কমে এবং শক্তি বাড়ে। তবে পরিমাণ ঠিক রাখা জরুরি। সহ্য করতে না পারলে শুরু করা উচিত।

বন্ধুত্ব কর হজমের জন্য পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু নিম পাতা রসের ওপর নির্ভর করা উচিত নয়। ফল মূল্য শাক সবজি খাওয়া দরকার এবং সুষম খাদ্য দীর্ঘ মেয়াদে ফলাফল দেয়। নিম পাতার রস একটি প্রাকৃতিক সহায়ক। তাই বলা যায় হজমশক্তি বৃদ্ধি করতে নিম পাতার রসের গুরুত্বপূর্ণ অপরিসীম।

চুলের স্বাস্থ্য রক্ষা নিম পাতার রস

নিম পাতার রস চুলের বিভিন্ন সমস্যার উপকারী। বিশেষ করে মাথার খুশকি ও চুলকানির সমস্যা কমাতে এটি অত্যন্ত সহায়ক। মিমের এন্টিফাঙ্গাল গুণ মাথার ত্বকের সংক্রমণ দূর করতে সাহায্য করে ফলে চুল পড়া অনেকটাই কমে। এবং চুল মজবুত ও স্বাস্থ্যকর হয়। শুধু খাওয়া নয় নিমের পানি দিয়ে চুল ধোয়া উপকারী। পাতা সিদ্ধ করে সেই পানি ঠান্ডা করে ব্যবহার করা যায়, এতে মাথার ত্বক পরিষ্কার থাকে। খুশকি কমে এবং চুল উজ্জ্বল হয়। প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নেওয়া সম্ভব। চুলের সমস্যা অনেক সময় পুষ্টির অভাবে হয়ে থাকে। তাই আমাদের পুষ্টিকর খাবার খাওয়া চুলের জন্য অত্যন্ত জরুরী। প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে তবে দীর্ঘ মেয়াদে ভালো ফল পাওয়া যেতে পারে। ভালো ফলাফল পাবার জন্য একদিনেই যথেষ্ট নয় কারণ একদিনে ভালো ফল পাওয়া যাবে না। এবং ভালো ফল আশা করাও ঠিক না। ধৈর্য ও নিয়ম সচেতন হয়ে নিম পাতা ব্যবহার করতে হবে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিম পাতার রস

নিম পাতার রস রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। নিম পাতা ইনসুলিনের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। ফলে রক্তে এ গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। ডায়াবেটিস রোগীদের জন্য এটি সহায়ক সম্পূরক হতে পারে। তবে এটি কখনো মূল চিকিৎসার বিকল্প নয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণের সুষম খাদ্য নিয়মিত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম পাতার রস এ নিয়মিত অভ্যাস একটি অংশ হতে পারে। সকালে খালি পেটে অল্প পরিমাণে সেবন করা যেতে পারে। তবে রক্তের মাত্রা নিয়মিত পরীক্ষা করা উচিত যদি মাত্র অতিরিক্ত কমে যায় তবে সতর্ক হতে হবে। যারা ডাইবেটিসের ওষুধ খান তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। নিম পাতার রস ঔষুধ একসাথে খেলে শর্করার মাত্রা অতিরিক্ত কমে যেতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই যে কোন জিনিস বিশেষ করে শরীরের কোন রোগ নিয়ে নিজে নিজে সিদ্ধান্ত না নেওয়ায় শরীরের এবং রোগের পক্ষে ভালো হবে।
 
সচেতন ভাবে ব্যবহার করলে নিম পাতার রস ডায়াবেটিসের জন্য উপকারী হতে পারে। আমরা জানি ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ। শুধু একটি উপাদান দিয়ে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু ওষুধ প্রতিনিয়ত প্রয়োজন হয়। পাশাপাশি নিম পাতার রস ডায়াবেটিসের ক্ষেত্রে একটি সহায়ক উপাদান হিসেবে কাজ করতে পারে। স্বাস্থ্যকর জীবন যাপনের সবচেয়ে বড় সমাধান তবে সঠিক নিয়মে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ওজন নিয়ন্ত্রণে নিম পাতা রসের ভূমিকা

নিম পাতার রস শরীরের বিপাক প্রতিক্রিয়া উন্নত করতে সাহায্য করে। সাধারণত ভালো হলে শরীরে অতিরিক্ত চর্বি জমা কমে। ফলে ওজন নিয়ন্ত্রণ সহজ হয় তবে একটি একমাত্র সমাধান নয়। ব্যায়াম ও সঠিক খাদ্যবাস অপরিহার্য। নীল শরীরে টক্সিন দূর করে এবং টক্সিন শরীর হালকা অনুভব করা হয়। ফলে এলার্জি বাড়ে এবং কাজের আগ্রহ বৃদ্ধি পায়। নিয়মিত ব্যায়ামের সাথে সাথে নিম পাতার রস উপকারী হতে পারে। তবে অতিরিক্ত নির্ভর করা উচিত নয়। ওজন কমাতে ধৈর্য প্রয়োজন হয় এবং দ্রুত ফল পেতে গিয়ে অতিরিক্ত নিম পাতার রস খাওয়া উচিত নয়। এতে শরীরের ক্ষতি হতে পারে। তবে সুষুম খাদ্য ও পর্যাপ্ত ঘুম জরুরী, এবং নিম পাতার রস এটি একটি সহায়ক উপাদান মাত্র। নিম পাতার রস সেই পথে সাহায্য করতে পারে পরিমিত সেবনের সঠিক উপায়। নিজের শরীরের কথা শুনতে হবে তবে সুস্থভাবে ওজন নিয়ন্ত্রণ সম্ভব।

শেষ কথা

নিম পাতার রস খাওয়ার নিয়ম, উপরে নিম পাতার রস খাওয়ার নিয়ম এবং উপকারিতা সম্পর্কে বিশেষ অনেকগুলো ধারণা দেওয়া হয়েছে। আপনি যদি ওপরের নিমপাতা রস খাওয়ার নিয়ম অনুসরণ করে নিম পাতার রস পান করেন তাহলে পর্যাপ্ত উপকার পেতে পারেন। এবং আপনি কোন কোন রোগের উপকারিতা পেতে পারেন তা সম্পর্ক বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

আশা করি উপরের আর্টিকেল থেকে আপনার সকল কাঙ্খিত বিষয়গুলো জানতে পেরেছেন। উপরে কোন কিছু যদি বুঝতে না পারেন, বা আরো জানতে চান তাহলে আমার যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন, এবং ওয়েবসাইটটি ভিজিট করুন। কোন কোন বিষয়ে আপনি উপকৃত হলেন তা সম্পর্কে আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। এতক্ষণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Mst. Rubi Khatun
Mst. Rubi Khatun
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট গেনের বারি ওয়েবসাইটের এডমিন । তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ৫ বছরের অভিজ্ঞতায় তিনি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।