২০২৬ সালের কোরবানির ঈদ কত তারিখে - জেনে নিন
২০২৬ সালের কোরবানির ঈদ কত তারিখে, বা কুরবানীর ঈদ সম্পর্কে আমরা অনেকেই জানার জন্য অনেক আগ্রহী হয়ে থাকি। পবিত্র ঈদ-উল-আযহা আমাদের মুসলমানদের জন্য দুটি বড় ধর্মীয় বড় উৎসবের মধ্যে একটি। পবিত্র ঈদুল আযহা অর্থাৎ কোরবানির ঈদ আমাদের মুসলমানদের জন্য আনন্দের ও ত্যাগের উৎসব।
অনেকেই জানতে চাই যে কত তারিখে কুরবানীর ঈদ তা সম্পর্কে। কারণ অনেকে বিভিন্ন কারণে বাইরের থাকে এবং তার চাই পবিত্র কোরবানির ঈদ পরিবার-পরিজনদের সাথে পালন করার। আগে থেকে সবকিছুতে প্রস্তুত থাকার জন্য, কোরবানির ঈদ কত তারিখে তা সম্পর্কে জানার আগ্রহ থাকে। ২০২৬ সালের কোরবানির ঈদ কত তারিখে তা সম্পর্কে নিচে আর্টিকেল থেকে জেনে নেই।
পোস্ট সূচীপত্রঃ২০২৬ সালের কোরবানির ঈদ কত তারিখে - জেনে নিন
২০২৬ সালের কোরবানির ঈদ কত তারিখে
২০২৬ সালের কোরবানির ঈদ কত তারিখে, এই প্রশ্নটি এখন থেকেই প্রত্যেক মুসলমানের
মনে ঘুরপাক খাচ্ছে। কোরবানির ঈদ মুসলমানদের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ
ধর্মীয় উৎসব। এটি শুধু একটি উৎসব নয় বরং ত্যাগ অর্থ সমর্পণ এবং আল্লাহর
সন্তুষ্টি অর্জনের জন্য একটি বিশেষ রহমতের দিন। প্রত্যেক মুসলমান চাই কোরবানির
ঈদ এর প্রস্তুতি আগে থেকেই নিয়ে থাকতে। যেহেতু এই ঈদে আমরা কোরবানি দিয়ে
থাকি, সেহেতু কোরবানির পশু আগে থেকেই নির্ধারণ করে রাখতে হয়। এবং
আত্মীয়-স্বজনদের সাথে এই কোরবানির ঈদ ভাগাভাগি করার জন্য আগে থেকেই আমাদের
কোরবানির ঈদ কত তারিখে তা জানার আগ্রহ থাকে। বর্তমানে অনেকেই নানা ধরনের কাজের
ক্ষেত্রে বাইরে থাকে। কোরবানির ঈদ কত তারিখে তা সম্পর্কে তাদের ধারণা থাকলে
তারা সঠিক সময়ে নিজের বাসায় যাওয়ার প্রস্তুতি নিতে পারে। এবং তাদের কোরবানির
ঈদ সহজ হয়। সাধারণত বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কোরবানির ঈদের তারিখ চাঁদ
দেখার উপর নির্ভরশীল।
তাই সম্ভবত তারিখ আগে জানা গেলেও চূড়ান্ত ঘোষণা হয় চাঁদ দেখার পর। তবে আইডিয়া
নেওয়ার জন্য কোরবানি ঈদের তারিখ জানতে চাই। যেহেতু একদিন আগে বা একদিন পরে তাই
আমাদের প্রস্তুতি আগে থেকেই নেয়া প্রয়োজন। এই আর্টিকেলে আমরা ২০২৬ সালের
কোরবানি ঈদের সম্ভব তা ঠিক তার পেছনের হিসাব কোরবানির গুরুত্ব এবং নিয়ম কানুন ও
প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সকল বিষয়ে জানার জন্য আর্টিকেলটি
মনোযোগ দিয়ে পড়ুন।
কোরবানির ঈদ কি
২০২৬ সালের কোরবানির ঈদ কত তারিখে, কোরবানির ঈদকে আরবি ভাষায় বলা হয়
ঈদ-উল-আজহা। এটি মুসলমানদের দুটি প্রধান ঈদ বা উৎসবের মধ্যে একটি। যেমন; ঈদুল
ফিতর আর অন্যটি হল ঈদুল আযহা। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এবং এটি
ত্যাগ আনুগত্য ও আত্মসমর্পণের প্রতীক। এই দিনটি হিজরী সালের জিলহজ মাসের ১০
তারিখে পালন করা হয় এবং এটি হজের সঙ্গে গভীরভাবে সংস্পর্শিত। কোরবানির ঈদ এর মূল
ঘটনা হযরত ইব্রাহিম (আঃ) এর সেই ঐতিহাসিক ত্যাগের স্মৃতিকে কেন্দ্র করে পালন করা
হয়। যখন তিনি আল্লাহর আদেশে তার প্রিয় পুত্রকে কোরবানি করতে প্রস্তুত
হয়েছিলেন, পরে আল্লাহ তা'আলা তার পরবর্তীতে একটি পশু কোরবানির ব্যবস্থা করেন।
সেই ঘটনার স্মরণে সমর্থ্যবান মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পশু কোরবানি
করেন। তবে কোরবানির ঈদ শুধু পশু জবায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। বরং এটি
মানুষের অন্তরে সাথে মাংস ভাগাভাগি করা, ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ দিন
হচ্ছে কোরবানির ঈদ।
কোরবানির ঈদে আমাদের প্রিয় এবং হালাল পশু কোরবানি দেওয়া উত্তম। যাদের সামর্থ্য
আছে তারা তাদের সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দিয়ে থাকে। তাই বলা যায় প্রত্যেক
মুসলমানের কাছে কোরবানি ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনের মূল শিক্ষা হলো
ত্যাগ এবং আল্লাহ তায়ালার প্রতি নিঃশর্ত আনুগত্য প্রকাশ করা। নিজের প্রিয় জিনিস
আল্লাহর রাস্তায় উৎসর্গ করার মানসিকতাই কোরবানির মূল চেতনা।
২০২৬ সালের কোরবানি ঈদের তারিখ
২০২৬ সালের কোরবানির ঈদ কত তারিখে, এ নিয়ে আমাদের সবার মাঝেই প্রশ্ন রয়েছে।
সম্ভবত কোরবানির ঈদ ২০২৬ সালের ২৭শে মে বুধবার অথবা ২৮ শে মে ২০২৬ রোজ
বৃহস্পতিবার হতে পারে। তবে এটি সম্পূর্ণভাবে নির্ভর করে জিলহজ মাসের চাঁদ দেখার
উপর। বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি জিলহজ মাসের চাঁদ দেখার ভিত্তিতে
চূড়ান্ত ঘোষণা দেয়। তবে ২০২৬ সালের আরবি ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র ঈদুল আযহা
অর্থাৎ কুরবানীর ঈদ অনুষ্ঠিত হবে ২৭ শে মে ২০২৬ রোজ বুধবার। সাধারণত মুসলমানরা এই
দিনটিকে ঘিরে নানা ধরনের আনন্দ উল্লাস পরিকল্পনা করে। এবং পরিবার পরিজনদের সাথে
ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আগে থেকেই কোন তারিখে ঈদ হবে তা সম্পর্কে জানতে
চাই। আমাদের মুসলমান জাতির দুটি ধর্মীয় বড় উৎসব রয়েছে, যেমন; ঈদুল ফিতর,
অন্যটি ঈদুল আযহা। এ দুটো দিনই মুসলমান জাতির খুব আনন্দের হয়ে থাকে। কুরবানী
ঈদের আনন্দ বেশ কয়েক সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে যায়।
ইসলামিক ক্যালেন্ডার বা হিজরীষন চাঁদের ওপর ভিত্তি করে পরিচালিত হয় কোরবানির
ঈদের তারিখ। আরবি প্রতি মাস শুরু হয় নতুন চাঁদ দেখার মাধ্যমে। জিলহজ মাসের চাঁদ
দেখা গেলে তার দশম দিনে পালন করা হয় কোরবানির ঈদ। যদি চাঁদ একদিন আগে দেখা যায়
তাহলে ঈদও একদিন আগে হবে। আমরা জানি এমন বিভিন্ন দেশ রয়েছে, যেখানে আমাদের
বাংলাদেশের তুলনায় একদিন আগে সব উৎসব বা সবকিছু পালন করা হয়। চাঁদ দেখার
ক্ষেত্রে বিভিন্ন দেশে ঈদের তারিখের মধ্যেও পার্থক্য দেখা যায়।
কোন কোন পশু কোরবানি করা যায়
কোরবানির জন্য কোন কোন পশু বৈধ এ বিষয়টি ইসলামের সুস্পষ্ট ভাবে নির্ধারণ করা
হয়েছে। কোরবানি করা যায় নির্দিষ্ট কিছু গৃহপালিত চতুর্থপদ্ম পশু দিয়ে। যেমন;
গরু, মহিষ, ভেড়া, ছাগল, এবং উট। এগুলোকে আরবি ভাষায় বাহিমাতুল আন আম বলা হয়।
অর্থাৎ চারণ ভূমিতে চরানো গবাদি পশু। অন্য কোন প্রাণী যেমন মুরগি, হাঁ স হরিণ বা
বন্যপ্রাণী দিয়ে কোরবানি করা বৈধ নয়। প্রতিটি পশুর ক্ষেত্রে নির্দিষ্ট বয়সের
শর্ত রয়েছে। যেমন ছাগল ও ভেড়া সাধারণত কমপক্ষে এক বছর বয়সী হতে হবে। গরু ও মহি
ষ কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে আর উটের ক্ষেত্রে ৫ বছর পূর্ণ হওয়ার শর্ত
রয়েছে। এছাড়া পশুটি অবশ্যই সুস্থ-সবল ও ত্রুটি মুক্ত হতে হবে। স্পষ্ট অন্ধ
মারাত্মক খোঁড়া কান বা লেজের বড় অংশ কাটা চরম দুর্বল বা রোগাক্রান্ত পশু
কোরবানির জন্য গ্রহণযোগ্য নয়। আমরা জানি কোরবানি মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার
সন্তুষ্টি অর্জন করা। তাই উত্তম ও ভালো পশু নির্বাচন করা অধিক ফজিলতপূর্ণ হবে।
শরিকের বিষয়ে নিয়ম আছে একটি গরু মহিষ বা উটে সর্বোচ্চ সাতজন পর্যন্ত অংশীদার
হতে পারেন তবে প্রত্যেকের নিয়ত আলাদা আলাদা কোরবানি হতে হবে। অন্যদিকে ছাগল
ভেড়া এক ব্যক্তি পক্ষ থেকে কোরবানি দিতে পারে। এতে কোন ভাগ নেওয়া যাবে না এবং
নিলে এটি কোরবানি গ্রহণযোগ্য হবে না। বাস্তব দিক থেকে দেখলে আমাদের দেশের
প্রেক্ষাপটে গরু ও ছাগল সবচেয়ে বেশি প্রচলিত। কারণ এগুলো তুলনামূলক বেশি রয়েছে
এবং এগুলো সহজলভ্য ও আমাদের সামর্থর মধ্যেই হয়ে থাকে। আমাদের দেশে তেমন কোন উট
প্রচলিত বেশি নেই। তাই উটের দামও প্রায় আমাদের সামর্থের বাইরে। এই জন্য আমাদের
দেশে সবার ক্ষেত্রেই ছাগল, ভেড়া অথবা গরু মহিষ কোরবানি দেওয়া হয়ে থাকে।
২০২৬ সালের কোরবানির প্রস্তুতি
২০২৬ সালের কোরবানির ঈদ কত তারিখে, ২০২৬ সালের কোরবানির ঈদ সম্ভব ভাবে মে মাসের
২৭ তারিখ রোজ বুধবার অনুষ্ঠিত হতে পারে। তাই সঠিক ও সুন্দরভাবে কোরবানির সম্পূর্ণ
করতে হলে, আমাদের আগে থেকেই সব পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া প্রয়োজন হয়।
কোরবানির শুধু একটি ধর্মীয় আনষ্টিকতা নয়, এটি একটি বড় সামাজিক, পারিবারিক ও
আর্থিক ব্যবস্থাপনারও বিষয়। সঠিক প্রস্তুতি না থাকলে বিভিন্ন ঝামেলা হতে পারে,
আর আপনার যদি সঠিক প্রস্তুতি থাকে তাহলে ঝামেলাও কম হয় এবং ইবাদতটি সুন্দরভাবে
আদায় করা যায়। প্রথমত, কোরবানির ক্ষেত্রে আর্থিক প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ
বিষয়। কোরবানির পশুর দাম প্রতি বছরের কিছুটা পরিবর্তন হয়। তার ঈদের কয়েক মাস
আগে থেকেই বাজেট নির্ধারণ করে নেওয়াটাই ভালো বা সুবিধা হয়। শুধুমাত্র পশুর দাম
নয় বরং কসাই খরচ, পরিবহ, সংরক্ষণ বন্টন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার খরচও বাজেটের
মধ্যে এবং বিবেচনায় রাখতে হয়। আমরা অনেকে আগেভাগে সঞ্চয় শুরু করেন যাতে ঈদের
সময় আর্থিক চাপ না পরে। বাস্তব ভাবে পরিকল্পনা করলে কোরবানি দুশ্চিন্তা না থেকে
আনন্দের হয়ে থাকে।
পরশু নির্বাচন এটি কোরবানি জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। আপনি আপনার
বাজেট অনুযায়ী কোন পশু নেবেন তা আগে থেকেই নির্বাচন করে নিবেন। পাশাপাশি অবশ্যই
পশু সুস্থ সবল এবং শরীয়ত সম্মত বয়সের হতে হবে। কোরবানির পশু কেনার সময় দাঁত
চোখ চলাফেরা শরীরের গঠন এবং কোন দৃশ্যমান রোগ আছে কিনা তা সব ভালোভাবে পরীক্ষা
করে নেওয়া উচিত। অনেকেই পরিচিত খামার থেকে পশু কেনেন, এতে প্রতারণা ঝুঁকি কম
থাকে। বর্তমানে অনলাইনে পশু কেনার ব্যবস্থা রয়েছে তবে সেখানে সতর্কতা অবলম্বন
করা অত্যন্ত জরুরী। কারণ নিজে গিয়ে দেখে নেওয়া এবং অনলাইনে মাধ্যমে দেখে নেওয়া
এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাই আমাদের চেষ্টা করতে হবে নিজে দেখে শুনে পশু
কেনার। কোরবানির স্থান নির্ধারণ করা একটি বড় বিষয়, বিশেষ করে শহর অঞ্চলগুলোতে।
নির্ধারিত স্থানে কোরবানি করা উচিত যাতে পরিবেশ দূষণ না হয় এবং আশেপাশের মানুষ
অসুবিধায় না পড়ে। স্থায়ী সিটিকর্পোরেশনের বা পৌরসভা সাধারণত নির্দিষ্ট জায়গা
নির্ধারণ করে দেয়। সেখানে কোরবানি করলে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সহজ
হয়।
স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জরুরী, কোরবানির সময় রক্ত ও বর্জ্য
সঠিকভাবে অপসারণ করতে হবে। না করা হাতমোজা পড়া এবং মাংস পরিষ্কার স্থানে কাটা
উচিত। বিশেষ করে ছোট শিশুদের নিরাপদ দূরত্বে বজায় রাখা প্রয়োজন, এবং পরিস্কার
পরিচ্ছন্ন বজায় রাখা ইসলামের গুরুত্বপূর্ণ অংশ। মাংস সংরক্ষণ ও বন্টন পরিকল্পনা,
আগে থেকেই সকল পরিকল্পনা বা ঠিক করে রাখায় ভালো। মাংস তিন ভাগে ভাগ করা উত্তম
একভাগ নিজের জন্য একভাগ আত্মীয়-স্বজনদের জন্য এবং একভাগ গরীব-দুঃখীদের জন্য।
বর্তমানে অনেকেই ফ্রিজের সংরক্ষণ করেন তাই পর্যাপ্ত জায়গা আছে কিনা তা আগে থেকে
দেখে নেওয়া উচিত। গরিব অসহায়দের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ
দায়িত্ব। অন্যদিকে কোরবানি নিয়ত ও মানসিক প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
কোরবানি শুধু বাহির কাজ নয় এটি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত। তার অহংকার লোক
দেখানো বা প্রতিযোগিতার মনোভাব বাদ দিয়ে আন্তরিক নিয়তে কোরবানির করা উচিত।
অনেকেই অহংকার, এবং ভাবেন যে তার প্রতিদ্বন্দ্বী কত টাকার মধ্যে কোরবানি দিচ্ছে
এবং সেটা দেখে অধিক টাকা দিয়ে তিনি কোরবানি দিচ্ছেন এবং তাকে দেখাচ্ছেন, এতে
কোরবানি গ্রহণযোগ্য হয় না। তাই মন থেকে সকল অহংকার এবং লোক দেখানো মনোভাব সবকিছু
দূরের রেখে আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্য আন্তরিকভাবে কোরবানি দেওয়া উচিত।
কোরবানির ফজিলত ও তাৎপর্য
কোরবানির ঈদ শুধু একটি পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ঈমান, ত্যাগ
,তাকওয়া ও আল্লাহর প্রতি নিঃস্বার্থ আনুগত্য একটি গভীর শিক্ষা। কোরবানির প্রকৃত
তাৎপর্য বোঝার জন্য এ ফজিলত উদ্দেশ্য ও অর্থনিহিত শিক্ষা জানা জরুরী। কোরবানি
আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় আমল। হাদিসে এসেছে কোরবানির দিন আল্লাহর কাছে
সবচেয়ে প্রিয় কাজ হল কোরবানি করা। অর্থাৎ এই এবাদতটি শুধু সামাজিক রীতি নয় বরং
আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি বিশেষ মাধ্যম। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো
আল্লাহর কাছে প্রচুর রক্ত বা মাংস নয় বরং বান্দার তাকওয়া ও আন্তরিকতা বেশি
মূল্যবান। পবিত্র কোরআনে বলা হয়েছে তাদের গোস্ত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায়
না, পৌঁছায় তোমাদের তাকওয়া। এর মাধ্যমে বোঝা যায়, আল্লাহর প্রতি আনুগত্য
প্রকাশ করা। কোরবানি ত্যাগের মহান শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম আলাইহি
ওয়াসাল্লাম, যখন আল্লাহর নির্দেশে তার প্রিয় পুত্রকে কুরবানী করতে প্রস্তুত
হলেন, তখন তিনি প্রমাণ করলেন যে আল্লাহর সন্তুষ্টির সামনে দুনিয়ার কোন কিছুই বড়
নয়। এ ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছা আবেগ ও ভালোবাসা
কেউ ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে।
কোরবানি আর সমাজের সহিমমতা সৃষ্টি করে। কোরবানির মাংস তিন ভাগে ভাগ করে
আত্মীয়-স্বজন ও গরিবদের মাঝে বিতরণ করার বিধান আছে। এর ফলে সমাজের দরিদ্র মানুষও
ঈদের আনন্দে শরীক হতে পারে। ধনী গরিবের ব্যবধান কিছুটা হলেও কমে আসে। এটি শুধু
দাম নয় এবং সামাজিক দায়িত্ব ও ভ্রমত্ববোধের প্রকাশ। কোরবানি আত্মশুদ্ধির একটি
মাধ্যম। মানুষ স্বাভাবিকভাবেই সম্পদ ও ভোগবিলাসিতার প্রতি আকৃষ্ট। আসক্তি ভাঙ্গার
একটি অনুশীলন মাধ্যম। নিজের উপার্জিত অর্থ দিয়ে পশু কিনে তা আল্লাহর রাস্তায়
উৎসর্গ করা মানে স্বার্থপরতার বিরুদ্ধে সংগ্রাম করা, এবং এটি মানুষকে উদার ও
কৃতজ্ঞতা হতে শেখায়। কোরবানি আল্লাহ তায়ালার সাথে সম্পর্ক কে দৃঢ় করে। যখন
একজন মুসলমান নিয়ত করে কোরবানি করেন, তখন তিনি আল্লাহর প্রতি নিজের ভালোবাসা ও
আনুগত্য প্রকাশ করেন। এই ইবাদত বান্দাকে স্মরণ করিয়ে দেয় যে জীবনের সবকিছু
আল্লাহর দান, এবং প্রয়োজনে সেই দান আল্লাহর পথে ব্যয় করতে হবে।
উপসংহার
২০২৬ সালের কোরবানির ঈদ কত তারিখে, উপরের আলোচনা থেকে স্পষ্ট যে কোরবানির ঈদ শুধু
একটি নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিক বিষয় নয় এটি বিশ্বাস ত্যাগ আনুগত্য সামাজিক
দায়িত্ব এবং আত্মশুদ্ধির একটি পূর্ণাঙ্গ শিক্ষা। ২০২৬ সালের কোরবানি ঈদ কবে হবে
এ প্রশ্নের উত্তর জানা যেমন গুরুত্বপূর্ণ তেমনি আরো গুরুত্বপূর্ণ হলো কোরবানির
উপকৃত উদ্দেশ্য বোঝা। সঠিক নিয়মে এদের নামাজ আদায় করা শরীয়ত সম্মতভাবে পশু
কোরবানি করা এবং মাংস ন্যায্যভাবে বন্টন করা ও পুরো প্রতিক্রিয়া পরিচ্ছন্ন
শৃঙ্খলা বজায় রাখা এসবই কোরবানির মূল অংশ। কোরবানির আমাদের শেখায় আল্লাহর
সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করতে প্রস্তুত থাকা। যদি আমাদেরকে আরো
মানবিক উদার সহানুভূতিশীল এবং আল্লাহভীরু করে তোলে তাহলেই কোরবানি সফল হবে। তাই
তারিখ জানার পাশাপাশি আমাদের উচিত সঠিক নিয়ত প্রস্তুতি ও আন্তরিকতার মাধ্যমে
কোরবানি প্রকৃত শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করা।
আশা করি উপরে সকল বিষয় থেকে আপনি উপকৃত হবেন। এবং আপনার কাঙ্খিত বিষয়টি জানতে
পারবেন। যদি কোন বিষয়ে বুঝতে না পারেন বা আরো জানতে চান তাহলে আমার যোগাযোগ
নাম্বারে যোগাযোগ করুন, অথবা আমার ওয়েবসাইটটি ভিজিট করুন। এই আর্টিকেল থেকে কোন
বিষয়ে আপনি উপকৃত হলেন তা সম্পর্কে আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। এতক্ষণ
আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।


অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url