ঘুম আসতে দেরি হলে কোন তিনটি অভ্যাস আগে বাদ দেবো
ঘুম আসতে দেরি হলে কোন তিনটি অভ্যাস আগে বাদ দেবো, ঘুম হলো আমাদের সুস্থ জীবনে বেঁচে থাকার হাতিয়ার। এই সমস্যাটির বর্তমানে অধিকাংশই লোকের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তাই আসুন নিচে আর্টিকেল থেকে আমরা ঘুম না আসার অভ্যাসগুলো সম্পর্কে জেনে নিই।
আমাদের দুইদিন জীবনে ভালোভাবে জীবন যাপন করার জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত প্রয়োজনীয়। পর্যাপ্ত ঘুম মানুষের শরীরকে উৎফুল্ল করে রাখে। সারাদিন কাজ কর্ম ও চলাফেরা সকল বিষয় ভালোভাবে সম্পূর্ণ করার জন্য আমাদের পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরী। আসুন নিচে আর্টিকেল কোন কোন অভ্যাস বাদ দিতে হবে সম্পর্কে জেনে নিই।
পোষ্ট সূচিপত্রঃ ঘুম আসতে দেরি হলে কোন তিনটি অভ্যাস আগে বাদ দেবো
- ঘুম আসতে দেরি হলে কোন তিনটি অভ্যাস আগে বাদ দেবো
- ঘুম কেন মানুষের জন্য এত গুরুত্বপূর্ণ
- ঘুম আসতে দেরি হওয়ার কারণ
- ঘুমানোর আগে মোবাইল বা স্ক্রিন ব্যবহার করা
- রাতে অতিরিক্ত চা কফি পান করা
- ঘুমানোর আগে ভারি খাবার এড়ানো
- ঘুমের জন্য শান্ত পরিবেশ তৈরি করা
- মানসিক চাপ কমানোর উপায়
- ঘুমানোর আগে রুটিন তৈরি করা
- লেখকের শেষ কথা
ঘুম আসতে দেরি হলে কোন তিনটি অভ্যাস আগে বাদ দেবো
ঘুম আসতে দেরি হলে কোন তিনটি অভ্যাস আগে বাদ দেবো, মানুষের সুস্থ জীবন যাপনের
জন্য ঘুম অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সারাদিনের কাজের পর শরীর ও মস্তিষ্ক পুনরায়
সতেজ করতে ভালো ঘুমের কোন বিকল্প নেই। সাধারণ পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে
কমপক্ষে ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানোর প্রয়োজন হয়। বিশেষ করে রাতে ৬ ঘন্টার কম ঘুমালে
তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তবে বর্তমানে অনেকেই ঘুম না আসার সমস্যার
সম্মুখীন হচ্ছে। সারাদিন পর রাতে বিছানায় ঘুমাতে গেলেও সহজে ঘুম আসে
না। আবার এমন অনেকেই আছে যাদের ঘুম আসে তবে বারবার ভেঙে যায়, যেটাকে বলা হয়
অনিদ্রা রোগ। যার ফলে বিভিন্ন সমস্যা দেখা দেয়, যেমন; দিনের বেলা ঘুমানো,
সারাদিন ঝিমঝিম ভাব, কাজের প্রতি মনোযোগ দিতে না পারা, সারাদিন খিটখিটে মেজাজ
হয়ে থাকা এবং বিষন্ন হয়ে থাকার মত সমস্যা দেখা দেয়। সাধারণত আমরা
পরের দিনের কাজের শক্তি বা আগ্রহ কতখানি থাকবে তা নির্ভর করে পূর্বের রাতের
ঘুমের ওপর।
আমাদের বিভিন্ন অভ্যাসের কারণে বিছানায় গিয়েও ঘুম আসে না। যেমন কখনো
মোবাইল ব্যবহার, দুশ্চিন্তা আবার কখনো কিছু অজান্তে গড়ে ওঠা অভ্যাসের জন্য ঘুমের
স্বাভাবিক ছন্দকে বাহিত করে। ফলে রাতের পর রাত ঘুমের জন্য অপেক্ষা করতে হয় আর এর
প্রভাবে আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর। ঘুম না আসার বা দেরিতে আসার
পেছনে আসলে বেশ কিছু কারণ কাজ করে। বিশেষ করে কিছু দৈনন্দিন জীবনের
অভ্যাস রয়েছে যেগুলো আমরা গুরুত্ব না দিলেও এগুলো ধীরে ধীরে ঘুমের বড় শত্রু বা
ক্ষতিকারক হয়ে ওঠে। যেমন ঘুমোনোর আগে অতিরিক্ত স্কিন ব্যবহার রাতে চা বা কফি পান
করা কিংবা অনিয়মিত সময় ঘুমানোর অভ্যাস এ সকল বিষয় ঘুম দেরিতে আসার বা না আসা
উপলক্ষিত কারণ। তার সুস্থ ও স্বাভাবিক ঘুমের জন্য প্রথমে আমাদের এসব অভ্যাস
বাদ দিতে হবে।
আরো পড়ুনঃ নিম পাতার রস খাওয়ার নিয়ম - উপকারিতা কি কি
আমরা এই আর্টিকেল থেকে বিস্তারিতভাবে জানবো যে ঘুম আসতে দেরি হলে কোন তিনটি
অভ্যাস আগে বাদ দেব এবং কেন এগুলো ঘুমের জন্য ক্ষতিকারক তার সম্পর্কে জানব।
পাশাপাশি ঘুমের গুরুত্ব ঘুমের সমস্যা হওয়ার কারণ এবং ভালো ঘুমের জন্য
প্রয়োজনীয় কিছু কার্যক্রম উপায় নিয়ে বিস্তারিত থাকছে এই আর্টিকেলে।
নিচের অংশতে প্রতিটি বিষয় ধাপে ধাপে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। যা আপনি
খুব সহজে সকল বিষয় জানতে ও বুঝতে পারবেন। এবং কিছু কিছু ছোট পরিবর্তন এর
মাধ্যমে নিজের ঘুমকে আরো স্বাভাবিক করা যায় তার সম্পর্কে বিস্তারিত ভাবে উল্লেখ
করা হয়েছে। সকল বিষয়ে জানতে আর্টিকেলটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ পড়ুন।
ঘুম কেন মানুষের জন্য এত গুরুত্বপূর্ণ
ঘুম মানুষের শরীর ও মনের পুনরুদ্ধারের জন্য অপরিহার্য। সারাদিন খাটাখাটনি
করার পর মানুষ যখন রাতে ঘুমায় তখন শরীরের ব্যবহৃত কোষগুলো যেগুলো সারাদিন একটু
একটু করে ক্ষয় হয়েছে, সেই কোর্সগুলো রাতে আবার নতুন করে শক্তি সঞ্চয় করে এবং
সারা দিনের ক্লান্তি দূর করে। অনেক সময় সারাদিন ব্যস্ততাতে মস্তিষ্ক
সঠিকভাবে তথ্য সাজিয়ে নিতে বা রাখতে পারেনা। আর রাতের ঘুম মস্তিষ্কতে সকল
তথ্যগুলোকে সাজিয়ে রাখে এবং স্মৃতিশক্তি উন্নত করে। ভাল ঘুম শরীরের রোগ প্রতিরোধ
ক্ষমতা বাড়াতেও সাহায্য করে থাকে। যদি কেউ নিয়মিত পর্যাপ্ত ঘুম না পায় তাহলে
তার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার
ঝুঁকি বাড়ে। এদিকে ভালো ঘুম শরীরকে বিশ্রাম দেয় মস্তিষ্ককে সতেজ রাখে
এবং পরবর্তী দিনের কাজের জন্য শক্তি যোগায়। তাই সুস্থ জীবন যাপনের জন্য নিয়মিত
ভালো ঘুমের কোন বিকল্প নেই।
এছাড়াও মানসিক স্বাস্থ্যের জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কারো রাতে
পর্যাপ্ত ঘুম না হয় তাহলে, বিভিন্ন ছোট ছোট বিষয়ে মানুষ বিরক্ত হয়ে থাকে, কোন
কাজে মনোযোগ কমে যায়, এবং কাজের দক্ষতা ও অনেকটাই কমে আসে, তারা সব সময়
খিটখিটে মেজাজে হয়ে থাকে। মানুষের সুস্থ জীবন যাপনের জন্য ঘুমের গুরুত্ব
অপরিসীম। তাই আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে কোন অভ্যাসের কারণে আমাদের রাতে ঘুম আসতে দেরি হয় বা আসে না। সেইসব
অভ্যাসগুলোকে পরিবর্তন করে, নিয়মিত ঘুমের রুটিন তৈরি করতে হবে। এতে আপনার
অভ্যাসগুলো পরিবর্তন হবে এবং রাতে ঘুম ভালো হবে।
ঘুম আসতে দেরি হওয়ার কারণ
রাতে ঘুম আসতে দেরি হয় বা ঘুম আসে না বর্তমানে অনেক মানুষের একটি সাধারণ সমস্যা
হয়ে দাঁড়িয়েছে। দিনের শেষে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গেলেও অনেক সময় ঘুম
সহজে আসে না। এর পেছনে নানা ধরনের শারীরিক মানসিক এবং জীবনযাত্রা গত কারণ বা
অভ্যাস কাজ করে। অনেকেই মনে করেন যে এটি খুব সাধারণ বিষয়, তাই এই বিষয়ে
বেশি গুরুত্ব দেয় না। কিন্তু এটি দীর্ঘদিন সমস্যা চলতে থাকলে তা স্বাস্থ্যের ওপর
নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে, যা আমাদের শরীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে
দেয়। তাই ঘুম দেরিতে আসার কারণগুলো বোঝা এবং সেগুলো ঠিক করার চেষ্টা করা খুবই
গুরুত্বপূর্ণ। যেমন একজন সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে কমপক্ষে ৭ -
৮ ঘন্টা ঘুমানো প্রয়োজন। সেখানে আপনার ঘুম আসতেই যদি দেরি হয়ে যায়, সেই
মতে হিসাব করতে গেলে আপনার প্রতিদিন তিন-চার ঘন্টা ঘুম হয়, এতে আপনার
শরীরের ক্ষতি হয়।
প্রথমত, মানসিক চাপ বা দুশ্চিন্তা ঘুমের জন্য একটি বড় বাধা হয়ে কাজ করে। যখন
একজন মানুষ সারাদিনের কাজ এবং পারিবারিক সমস্যা ও তার ভবিষ্যৎ
নিয়ে চিন্তায় থাকে, তখন মস্তিষ্ক শান্ত হতে পারে না। আর মস্তিষ্ক
শান্ত না হলে ঘুমো আসে না। বিছানায় যাওয়ার পর নানা চিন্তা মাথায় ঘুরতে থাকে
এবং শরীর বিশ্রাম নিতে চাইলেও থাকে। এর ফলে মানুষ ঘুমের স্বাভাবিক প্রতিক্রিয়া
ব্যাহিত হয়, এবং ঘুম আসতে অনেক সময় লেগে যায়। যারা অতিরিক্ত চিন্তা প্রবন বা
মানসিক চাপের মধ্যে থাকে, তাদের মধ্যে ঘুম না আসার সমস্যা বেশি দেখা যায়।
অন্যদিকে অনিয়মিত জীবন যাপন ঘুমের জন্য একটি বড় কারণ। অনেক মানুষ প্রতিদিন একই
সময়ে ঘুমাতে যায় না বা ঘুম থেকে ওঠেনা। কখনো দেরি করে ঘুমানো খুব রাত জাগা
দিনে অতিরিক্ত ঘুমানো, যা শরীরের প্রাকৃতিক ছন্দ নষ্ট করে দেয়।
মানুষের শরীরে একটি অভ্যন্তরীণ জৈব ঘড়ি রয়েছে যার নির্দিষ্ট সময়ে ঘুম ও
জাগরণের সংকেত দেয়। কিন্তু যখন এই সময়সূচি নিয়মিত পরিবর্তিত হয়, তখন শরীর
বিভ্রান্ত হয়ে পড়ে এবং ঘুম আসতে দেরি হয়। অন্যদিকে আরেকটি বড় কারণ হলো
প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার যা ঘুমের জন্য ক্ষতিকারক একটি বড় অভ্যাস। অনেকের
ঘুমানোর আগে দীর্ঘ সময় মোবাইল ফোন কম্পিউটার বা টেলিভিশন ব্যবহার করে থাকে। এসব
ডিভাইস থেকে বের হওয়া আল ও মস্তিষ্ককে জাগ্রত রাখে এবং ঘুমের হরমোনের উৎপাদন
কমিয়ে দেয়, ফলে শরীর বুঝতে পারে না যে এখন ঘুমানোর সময় হয়েছে কিনা। এই কারণে
অনেকেই বিছানায় যাওয়ার পরও দীর্ঘ সময় জেগে থাকে। অন্যদিকে খাদ্য ভাস ঘুমের উপর
গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
বিশেষ করে রাতে চা কফি বা ক্যাফেইন যুক্ত পানীয় পান করলে ঘুমের সমস্যা
দেখা দেয়। ক্যাফেইন ন মানুষের মস্তিষ্ককে উদ্দীপিত করে এবং ক্লান্তি কমিয়ে দেয়
যার ফলে শরীর ঘুমানোর জন্য প্রস্তুত হতে পারে না। অনেক সময় দেখা যায়, বিকেলের
পর কফি পান করার কারণে রাত পর্যন্ত ঘুমের সমস্যা তৈরি হয়। আরো বিভিন্ন কারণ
রয়েছে, শারীরিক অসুস্থতাও কখনো কখনো ঘুম দেরিতে আসার কারণ হতে পারে। যেমন হজমের
সমস্যা শ্বাসকষ্ট ব্যথা বা অন্য কোন শারীরিক অস্বস্তি থাকলে মানুষ সহজে ঘুমাতে
পারে না। শরীরে অস্বস্তি মস্তিষ্ককে বারবার সতর্ক রাখে এবং গভীর ঘুমে যেতে
বাধা দেয়। তাই শারীরিক সুস্থতাও ভালো ঘুমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে। ঘুম আসতে দেরি হওয়ার পিছনে সাধারণত একাধিক কারণ একসাথে কাজ
করে। মানসিক চাপ, অনিমত জীবন যাপন, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার, ভুল খাদ্য ভাস
এবং শারীরিক সমস্যাগুলো মিলে এই ঘুম না আসার সমস্যা কে বাড়িয়ে তোলে।
ঘুমানোর আগে মোবাইল বা স্ক্রিন ব্যবহার করা
বর্তমান সময় মোবাইল ফোন ট্যাবলেট কম্পিউটার বা টেলিভিশন আমাদের দুইদিন জীবনের
অংশ হয়ে উঠেছে। আমরা আমাদের দিনের কাজ শেষ হওয়ার পরপরই অনেকে অবসর সময়
কাটানোর জন্য মোবাইল ফোন অর্থাৎ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে। যেমন বিভিন্ন
ধরনের কন্টেন্ট ব্রাউজ করেন বা বিভিন্ন ধরনের ভিডিও দেখেন ইত্যাদি। বিশেষ করে
ঘুমানোর আগে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল ব্যবহার করার অভ্যাসটা বর্তমানে অনেক
মানুষের মধ্যে দেখা যায়। দেখতে সাধারণ মনে হল এই অভ্যাসটি ধীরে ধীরে ঘুমের বড়
একটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কারণ ঘুমের ঠিক আগে মস্তিষ্ককে শান্ত থাকার কথা
বললেও স্কিন ব্যবহারের কারণে তার সক্রিয় হয়ে পড়ে। মোবাইল বা অন্যান্য
ডিজিটাল স্কিন থেকে যে নীল আলো বের হয় তা মানুষের শরীরের স্বাভাবিক ঘুমের
প্রতিক্রিয়াকে ব্যাহত করে।
মানুষের শরীরে মেনাটোনিল নামের একটি হরমোন রয়েছে যা ঘুমাতে সাহায্য করে।
যখন রাত বাড়ে এবং চারিদিকে আলো কমে যায় তখন এই হরমোনের উৎপাদন বাড়তে থাকে এবং
শরীর ধীরে ধীরে ঘুমের জন্য প্রস্তুত হয়। কিন্তু মোবাইল ফোন বা কম্পিউটার স্কিনের
আলো মস্তিষ্ককে মনে করিয়ে দেয় যে, এখনো দিন শেষ হয়নি। ফলে মেলাটুনিনের উৎপাদন
কমে যায়। ফলে ঘুম আস্তে অধিক দেরি হয়। মোবাইল ফোন ব্যবহার করি তখন মানুষ
বিভিন্ন তথ্য, ভিডিও ছবি বা বার্তার সাথে যুক্ত থাকে যা মস্তিষ্ককে আরো সক্রিয়
করে রাখে।। যেমন কেউ ঘুমানোর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করছে সেখানে
নানা ধরনের খবর মন্তব্য বা বিনোদনমূলক ভিডিও দেখতে দেখতে মস্তিষ্ক উত্তেজিত হয়ে
পড়ে। এতে মনোযোগ ও চিন্তার মাত্রা বেড়ে যায়। ফলে যখন মোবাইল বন্ধ করে ঘুমানোর
চেষ্টা করা হয় তখন মস্তিষ্ক সহজে শান্ত হতে পারে না এবং ঘুমাতে দীর্ঘ
সময় লাগে।
মোবাইল ফোন ব্যবহার করার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষ সময়ের হিসাব করা
হারিয়ে ফেলে। অনেক সময় আমরা ভাবে কয়েক মিনিট ফোন দেখব, বা কোন বিষয়ে জানতে
চাইলে সেই বিষয়টা জেনেই ফোনটা রেখে দিব। কিন্তু অজান্তে ফোন দেখতে দেখতে ঘন্টার
পর ঘন্টা বেশি সময় কেটে যায়। এর ফলে ঘুমানোর নির্ধারিত সময় পিছিয়ে যায় এবং
শরীরের স্বাভাবিক ঘুমের ছন্দ নষ্ট হয়। প্রতিদিন এমন হলে ধীরে ধীরে দেরিতে
ঘুমানোর অভ্যাস তৈরি হয়, যা পরে পরিবর্তন করা কঠিন হয়ে পড়ে। এই সমস্যা
থেকে মুক্তি পেতে হলে কিছু সহজ অভ্যাস গড়ে তোলা জরুরী। যেমন ঘুমানোর অন্তত ৩০
মিনিট আগে মোবাইল বা অন্য কোন স্ক্রিন ব্যবহার করা বন্ধ করতে হবে। এরপর এই
সময়টিতে বই পড়া হালকা গল্প করা বা শান্ত সংগীত সোনা ভালো বিকল্প হতে পারে। এতে
মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হয় এবং শরীর ঘুমের জন্য প্রস্তুত হয়।
ঘুমানোর সময় আরেকটি ভালো পদ্ধতি হলো ঘুমানোর সময় মোবাইলকে বিছানা থেকে দূরে
রাখা। এমন অনেকেই রয়েছেন যারা ঘুমানোর সময় বালিশের পাশে মোবাইলটি রেখে ঘুমান,
যার ফলে মাঝরাতে নোটিফিকেশন এলে আবার মোবাইল ব্যবহার শুরু হয়। তবে আপনি
যদি মোবাইল ফোনটি দূরে রেখে ঘুমান তাহলে আপনি নোটিফিকেশনগুলো সেই রকম বুঝতে
পারবেন না এতে আপনার ব্যবহৃত অভ্যাসগুলো পরিবর্তন হবে এবং আপনার ঘুমের
পরিবেশও সুন্দর ও শান্ত থাকবে। এতে আপনার ঘুম পর্যাপ্ত হবে। তাই সব সময়
চেষ্টা করতে হবে মোবাইল ফোন দূরে রাখার। বর্তমানে অনেকেই ঘুমানোর আগে মোবাইল
বা স্ক্রিন ব্যবহার করা আধুনিক যুগের একটি সাধারণ সমস্যা ক্ষতিকারক অভ্যাস হয়ে
পড়েছে। এটি ধীরে ধীরে মানুষের ঘুমের স্বাভাবিক সন্দকের নষ্ট করে দেয় এবং
শারীরিক ও মানুষের স্বার্থের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে। তাই সঠিক টাইমে ঘুম
আসার জন্য প্রথমেই আমাদের জন্য এই অভ্যাসটি নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। তাহলে
স্বাভাবিকভাবে ঘুম অনেক সহজেই আসতে শুরু করে।
রাতে অতিরিক্ত চা কফি পান করা
এমন অনেক মানুষই রয়েছে যাদের দৈনন্দিন জীবনে চা বা কফে একটি খুব সাধারণ পানীয়
অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। সাধারণত সকালে ঘুম থেকে ওঠার পর, বিকেলে ক্লান্তি
দূর করতে কিংবা কাজের ফাঁকে ফাঁকে অনেকেই চা বা কফি অভ্যস্ত রয়েছে। তবে অনেক
সময় অভ্যাস রাতের দিকেও চলে যায়। এমন অনেকে আছে যারা রাত জেগে কাজ করেন
অথবা পড়াশোনা করে, তারা খাবারের পরে চা বা কফি পান করে থাকে। কারণ অধিক রাত
জাগার জন্য, এতে ধীরে ধীরে তার অজান্তেই ঘুমের সমস্যা একটি বড় কারণ হয়ে
দাঁড়ায়। অনেকে বুঝতে পারে না যে এই ছোট অভ্যাসটি তাদের ঘুম দেরিতে আসার অন্যতম
কারণ। আমরা অনেকেই জানি যে, চা ও কপিতে ক্যাফিন নামের একটি উপাদান থাকে। যা
আমাদের শরীর ও মস্তিষ্ককে উদ্দীপিত করে রাখে। ক্যাফেইনের মূল কাজ হলো ক্লান্তি
কমানো এবং মানুষকে সাথে অনুভব করা। এজন্য অনেকে কাজের সময় বা পড়াশোনার সময়
বেশি করে চা বা কফি পান করে থাকে যাতে মনোযোগ বাড়ে এবং ঘুম ভাব দূর
হয়। এতে মস্তিষ্ক দীর্ঘ দীর্ঘ এবং শরীর ঘুমের জন্য প্রস্তুত হতে পারে
না ক্যাফেইনের জন্য।
চা বা কফির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি দীর্ঘ সময় শরীরে কার্যকর
থাকে। একটি কাপ কফি বা চা পান করার পর তার প্রভাব কয়েক ঘণ্টা পর্যন্ত শরীরে থেকে
যায়। এতে যদি কেউ রাতে খাবারের পরে চা বা কফি পান করে তাহলে তার রাত গভীর হওয়া
পর্যন্ত শরীরকে জাগ্রত রাখে। যার ফলে বিছানায় যাওয়ার পরও ঘুম সহজে আসে
না। তাই রাতে যারা তাড়াতাড়ি ঘুমোতে চান এবং ঘুমের সমস্যা গুলো কমাতে চান
তাদের জন্য ক্যাফে নিন গ্রহণের সময় সম্পর্কে সচেতন থাকা খুবই জরুরী। সাধারণত
ভাবে বিকেলের পর থেকে চা কফি কম পান করাই ভালো। বিশেষ করে রাতের খাবারের পরে
এসব ক্যাফেইন যুক্ত পানি থেকে এড়িয়ে চলা ভালো। এতে ঘুমের জন্য উপকারী
হতে পারে এবং শরীর ধীরে ধীরে শান্ত হয়ে সহজে ঘুম আসে। রাতে চা কফির পরিবর্তে
আপনি কিছু স্বাস্থ্যকর পানি গ্রহণ করতে পারেন। যেমন গরম দুধ হালকা হারবাল চা
বা শুধু গরম পানি পান, এ সকল উপকরণ শরীরকে আরাম দেয় এবং ঘুমের জন্য সহায়ক
হিসেবে কাজ করে।
অতিরিক্ত চাপা কফি পান করা একটি সাধারন অভ্যাস, কিন্তু ক্ষতিকর অভ্যাস যা অনেক
সময় অজান্তে ঘুমের বড় শত্রু হয়ে ওঠে। ক্যাফেইনের কারণে মস্তিষ্ক দীর্ঘ সময়
সক্রিয় থাকে এবং ঘুমের জন্য শরীর প্রস্তুত হতে পারে না। তাই যদি কেউ ভালো
স্বাভাবিক ঘুম পেতে চাই , তাহলে রাতে অবশ্যই চা বা কফি পান করার অভ্যাস জরুরী। এই
ছোট পরিবর্তন অনেক ক্ষেত্রে ঘুমের মান উন্নত করতে বড় ভূমিকা পালন করে।
ঘুমানোর আগে ভারি খাবার এড়ানো
রাতে ভালো ঘুম পাওয়ার জন্য খাদ্যাভ্যাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক
সময় মানুষ দিনের ব্যস্ততার কারণে রাতের খাবার দেরিতে খায় অথবা খুব বেশি
পরিমাণে ভারী খাবার খেয়ে থাকে। বিশেষ করে তেলযুক্ত, মসলাযুক্ত বা অতিরিক্ত
ভাজা খাবার রাতে খেলে তা শরীরের জন্য হজম করা কঠিন হয়ে যায়। এর ফলে শরীর
বিশ্রাম নেওয়ার পরিবর্তে হজমের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আর এই কারণেই অনেক
সময় ঘুম আসতে দেরি হয়। যখন কেউ ঘুমানোর ঠিক আগে ভারী খাবার খায়, তখন পেট
পুরোপুরি ভরা থাকে এবং হজম প্রক্রিয়া সক্রিয় হয়ে যায়। শরীর তখন খাবার ভাঙা
ও হজম করার জন্য অতিরিক্ত শক্তি ব্যবহার করে। এই সময়ে শরীর বিশ্রাম নেওয়ার
পরিবর্তে কাজ করতে থাকে। ফলে শরীর ও মস্তিষ্ক পুরোপুরি আরাম পায় না এবং ঘুমের
স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়।
এর কারণে অনেকেই বিছানায় শুয়ে অস্বস্তি অনুভব করেন এবং দীর্ঘ সময় ঘুমাতে
পারেন না। ভারী খাবার খাওয়ার আরেকটি সমস্যা হলো এটি অনেক সময় বুক জ্বালা বা
অম্লতার কারণ হতে পারে। বিশেষ করে মসলাযুক্ত বা তেলযুক্ত খাবার রাতে বেশি খেলে
অনেকের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। যখন পেটে অতিরিক্ত গ্যাস বা
অস্বস্তি তৈরি হয়, তখন শরীর আরাম পায় না এবং বারবার ঘুম ভেঙে যেতে পারে। এই
কারণে ঘুমের গুণগত মানও খারাপ হয়ে যায়। অনেক সময় দেখা যায় কেউ রাতের খাবার
খাওয়ার পরপরই বিছানায় চলে যায়। এতে হজম প্রক্রিয়া আরও ধীর হয়ে যায় এবং
পেটে অস্বস্তি তৈরি হয়। কারণ যখন আমরা শুয়ে পড়ি, তখন খাবার হজমের প্রক্রিয়া
স্বাভাবিকভাবে চলতে কিছুটা সমস্যা হয়। এর ফলে পেট ভারী লাগা, ঢেকুর ওঠা বা বুক
জ্বালার মতো সমস্যা দেখা দিতে পারে, যা ঘুমকে ব্যাহত করে। ঘুমের জন্য আরেকটি
গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবারের পর শরীরকে কিছুটা সময় দেওয়া।
সাধারণত ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে রাতের খাবার শেষ করা ভালো। এতে
শরীর ধীরে ধীরে খাবার হজম করতে পারে এবং ঘুমানোর সময় পেট অনেকটা হালকা থাকে।
যখন পেট হালকা থাকে তখন শরীর সহজেই বিশ্রামের দিকে যেতে পারে এবং ঘুমও দ্রুত
আসে। এছাড়াও রাতে খুব বেশি ভারী খাবারের পরিবর্তে হালকা ও সহজে হজম হয় এমন
খাবার খাওয়া ভালো। যেমন সবজি, সালাদ, হালকা ভাত বা রুটি, ডাল ইত্যাদি ধরনের
খাবার শরীরের জন্য উপকারী। এসব খাবার সহজে হজম হয় এবং শরীরকে অতিরিক্ত চাপ
দেয় না। ফলে শরীর ধীরে ধীরে বিশ্রামের জন্য প্রস্তুত হতে পারে। খাবারের পর
হালকা হাঁটাহাঁটি করাও ঘুমের জন্য উপকারী হতে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করেন যে
রাতের খাবারের পরে ১০ থেকে ১৫ মিনিট ধীরে হাঁটলে হজম প্রক্রিয়া ভালো হয়। এতে
পেট ভারী লাগে না এবং শরীর আরাম অনুভব করে।
তবে খুব বেশি কষ্টকর ব্যায়াম বা দ্রুত হাঁটা এ সময়ে করা উচিত নয়। ঘুমানোর
আগে ভারী খাবার খাওয়া একটি সাধারণ কিন্তু ক্ষতিকর অভ্যাস যা অনেক সময় ঘুমের
সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। পেট ভরা অবস্থায় ঘুমাতে গেলে শরীর ঠিকভাবে
বিশ্রাম নিতে পারে না এবং ঘুমের মানও কমে যায়। তাই ভালো ঘুমের জন্য রাতের
খাবার হালকা রাখা, সময়মতো খাওয়া এবং ঘুমানোর আগে শরীরকে কিছুটা বিশ্রাম
দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছোট অভ্যাসগুলো মেনে চললে ঘুম অনেক বেশি
স্বাভাবিক ও আরামদায়ক হতে পারে।
ঘুমের জন্য শান্ত পরিবেশ তৈরি করা
ঘুম আসতে দেরি হলে কোন তিনটি অভ্যাস আগে বাদ দেবো, ভালো ঘুম পেতে হলে পরিবেশ
একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় আমরা ঘুমানোর জন্য বিছানায় গেল
চারপাশের শব্দ আলো বা অযথা বিশৃঙ্খল পরিবেশের কারণে ঘুম সহজে আসতে চায় না। যখন
পরিবেশ বিশৃংখল থাকে তখন আমাদের মস্তিষ্ক শান্ত হতে পারে না, তাই ঘুম আসতেও
অনেক দেরি হয় বা আসে না। এজন্য আমাদের একটি শান্ত পরিবেশ, পরিচ্ছন্ন এবং
আরামদায়ক ঘর ঘুমের জন্য সবচেয়ে প্রয়োজন। যখন পরিবেশ শৃংখল ময় এবং শান্ত
থাকে তখন মস্তিষ্ক এবং শরীর ধীরে ধীরে ঘুমের জন্য প্রস্তুত হতে পারে। এতে ঘুমও
ঠিক টাইমে অর্থাৎ বিছানায় যাওয়ার সঙ্গে সঙ্গে আসে। শব্দ খুব বেশি হলে বা
আশপাশে টেলিভিশন ফোনের নোটিফিকেশন বারবার সতর্ক হয়ে যায়। এতে বারবার ঘুম এসেও
আবার ভেঙ্গে যায় এতে ঘুমের মানও খারাপ হয়।
তাই আমাদের সব সময় ঘুমানোর আগে দরজা বা জানালা বন্ধ রাখা হালকা
আলোর ব্যবহার বা যেকোনো ধরনের অতিরিক্ত শব্দ কমানোর চেষ্টা করা উচিত।
বিছানা ও বালিশ ভ্রমের মানকে প্রবাহিত করে। তাই আমাদের সবসময় আরামদায়ক
বালিশ ও বিছানা পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে হবে, এতে ঘুমকে গভীর ও শান্ত
করা যায়। এছাড়া ঘরকে পরিষ্কার ও হালকা ঠান্ডা বা সঠিক তাপমাত্রা রাখা ঘুমের
জন্য ভালো। শান্ত পরিবেশের সাথে ছোট ছোট অভ্যাস যেমন হালকা সংগীত যা ঘুম দ্রুত
আনার জন্য কার্যকরী। এভাবে পরিবেশকে নিয়ন্ত্রণে রেখে এবং শান্তভাবে ঘুমানোর
প্রস্তুতি নিয়ে আমরা ঘুমের গুণগতমান অনেক উন্নত করতে পারি। এতে আমাদের ঘুম
সুন্দরভাবে হয়।
মানসিক চাপ কমানোর উপায়
ঘুম আসতে দেরি হলে কোন তিনটি অভ্যাস আগে বাদ দেবো, ঘুম আসতে দেরি হওয়ার
সবচেয়ে বড় কারণ হলো মানসিক চাপ। অন্যান্য সমস্যার চেয়ে ঘুম না আসার
সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ মানসিক চাপ। যেমন সারাদিনের কাজের চাপ,
পারিবারিক সমস্যা, পড়াশোনার বা ব্যক্তিগত দুশ্চিন্তা অনেক সময় রাতের
ঘুমকে হারাম করে থাকে। যখন আমাদের মস্তিষ্কে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা বা
মানসিক চাপ মাথায় ধরে তখন মস্তিষ্ক শান্ত হতে পারেনা এবং শরীর সহজে বিশ্রাম
নিতে পারেনা। এর ফলে ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়, এবং ঘুম
দেরিতে আসে। মানসিক চাপ কমানোর জন্য ধ্যান বা মেডিটেশন একটি খুব
কার্যকর পদ্ধতি। রাতে ঘুমানোর আগে কয়েক মিনিটের জন্য ধ্যান করলে মস্তিষ্ক ধীরে
ধীরে শান্ত হতে শুরু করে। শ্বাস-প্রশ্বাসের উপর মনোযোগ দিলে মনকে বর্তমান
মুহূর্তে রাখায় সাহায্য করে এবং অতিরিক্ত চিন্তা কমে যায়। ধ্যানে নিয়মিত
অভ্যাস মানসিক চাপ কমা এবং ঘুমকে প্রাকৃতিকভাবে সহজ করে।
মানসিক চাপ কমানোর অন্য একটি সহজ উপায় হলো নিজের চিন্তাগুলো লিখে রাখা। যারা
রাতে বিভিন্ন চিন্তায় ঘুমাতে পারেন না তারা তাদের মাথায় ঘুরছে এমন বিষয়গুলো
একটি নোটবুক বা ডাইরিতে লিখে ফেললে মানসিক চাপ কমে যায়। এছাড়াও বই পড়া বা
হালকা সংগীত সোনা মনকে শান্ত করতে সাহায্য করে এই ছোট অভ্যাসগুলো মিলে
মস্তিষ্ককে ঘুমের জন্য প্রস্তুত করে এবং ঘুম সহজ ও গভীর করে তোলে। মানুষের
চাপ কমানোর শুধুমাত্র ঘুমের জন্য নয় সারা দিনের মানসিক স্বাস্থ্যের জন্য খুব
গুরুত্বপূর্ণ। চাপ কম থাকলে ঘুম আসে সহজে ঘুমের মান ভালো থাকে এবং পরদিন শরীর ও
মনের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। তাই নিয়মিতভাবে মানসিক চাপ কমানোর অভ্যাস
গড়ে তোলা উচিত যা ঘুম এবং সুস্থ জীবনের জন্য অত্যন্ত সহায়ক। তাই ঘুমের সমস্যা
কমাতে মানসিক চাপ নিয়ন্ত্রণ করা খুবই জরুরী।
ঘুমানোর আগে রুটিন তৈরি করা
ঘুম আসতে দেরি হলে কোন তিনটি অভ্যাস আগে বাদ দেবো, এর পাশাপাশি ভালো ঘুম পেতে
শুধু পরিবেশ বা খাদ্য ভাস নয়, একটি সুনির্দিষ্ট রুটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মানুষ প্রকৃতিগত ভাবে অভ্যাসের উপর নির্ভরশীল এবং ঘুমের ক্ষেত্রে নিয়মিত রুটিন
শরীরকে প্রাকৃতিক ছন্দে ফিরিয়ে আনে। যখন প্রতিদিন একই সময়ে ঘুমানোর আগে
নির্দিষ্ট কিছু কাজ করা হয় তখন মস্তিষ্ক ধীরে ধীরে বুঝতে শুরু করে যে এখন
বিশ্রামের সময় হয়ে এসেছে। এতে ঘুম দ্রুত আসে এবং গভীর হয়। যখন কেউ প্রতিদিন
ঘুমানোর আগে হালকা পড়াশোনা করে, বই পড়ে বা শান্ত সংগীত শুনে, তখন এই
কাজগুলো শরীরকে ধীরে ধীরে শিথিল করতে সাহায্য করে। এর ফলে মস্তিষ্ককের
স্নায়ুতন্ত্রের উত্তেজনা কমে যায় এবং দুশ্চিন্তা বা স্ট্রেস কমতে থাকে। ফলে
শরীর ঘুমের জন্য প্রস্তুত হয়ে যায় এবং ঘুমের মান উন্নত হয়।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘুমানোর রুটিন ব্যক্তিগত জীবন যাপনের সাথে মানিয়ে
নেওয়া উচিত। এমন অনেকেই রাতে পড়াশোনা বাধন করতে বেশি পছন্দ করে, কেউ হালকা
ব্যান্ড বা শ্বাস-প্রশ্বাসের অনুসরণ করে থাকে। এই অভ্যাসগুলো ধীরে ধীরে
রুটিনে পরিণত হয় এবং ঘুমের জন্য শরীর প্রস্তুত হতে থাকে। নিয়মিত রুটিন শুধু
ঘুমের জন্য নয়, বরং সারাদিনের মানসিক শান্তি ও শরীরের সুস্থতার জন্য কার্যকরী।
তাছাড়া রুটিন তৈরির ফলে ঘুমের সমস্যা দীর্ঘমেয়াদি কমে আসে। অনেক সময় মানুষ
ঘুমাতে যেতে বিছানায় গেলে দুশ্চিন্তায় ঘুম আসে না, কিন্তু নির্দিষ্ট রুটিন
মানসিক চাপ কমায় এবং শরীরকে স্বাভাবিক ঘুমের জন্য প্রস্তুত করে। ফলে ঘুম আসে
সহজে এবং ঘুমের সময় গভীরতা বাড়ে। নিয়মিত রুটিন মেনে চললে শুধু ঘুমের সমস্যা
কমে না বরং পর দিনের কর্মক্ষমতার শক্তিও বৃদ্ধি পায়।
লেখকের শেষ কথা
ঘুম আসতে দেরি হলে কোন তিনটি অভ্যাস আগে বাদ দেবো, ঘুম মানুষের জীবনে একটা
অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। যা শরীর ও মনের পূর্ণ গঠন করে এবং পর দিনের কর্মক্ষমতা
বৃদ্ধি করতে অপরিহার্য ভূমিকা পালন করে। কিন্তু আধুনিক জীবনের ব্যস্ততা
মানসিক চাপ এবং কিছু খারাপ অভ্যাস ঘুমের স্বাভাবিক ছন্দকে নষ্ট করে। উপরে এর সকল
সকল বিষয় আলোচনা করা হয়েছে। আপনি যদি এই অভ্যাসগুলো প্রতিদিন মেনে চলেন তাহলে
আপনি শুধু ভালো ঘুম পাবেন না বরং আপনার শরীর ও মন আরো সতেজ জ ও সক্রিয় এবং সুস্থ
থাকবে। তাই আপনি যদি এই অভ্যাসগুলো দ্রুত পরিবর্তন করতে পারেন তাহলে আপনার ঘুম
স্বাভাবিক হবে এবং জীবন আরো সুস্থ্য ও সুক্ষর হয়ে উঠবে।
আশা করি উপরে আর্টিকেল থেকে আপনি উপকৃত হবেন। উপরের আলোচনা থেকে আপনি যদি কোন
বিষয় বুঝতে না পারেন অথবা আরো জানতে চান তাহলে আমার যোগাযোগ নাম্বারে যোগাযোগ
করুন, বা আমার ওয়েবসাইটটি ভিজিট করুন। উপরে আর্টিকেল থেকে আপনি কোন কোন বিষয়ে
উপকৃত হলেন তার সম্পর্কে আপনার বন্ধুর কাছে শেয়ার করুন। এতক্ষণ আর্টিকেলটি
মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।



অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url