বাংলাদেশ থেকে নেপাল যেতে কি ভিসা লাগে - জানুন
বাংলাদেশ থেকে নেপাল যেতে কি ভিসা লাগে - জানুন, বর্তমানে বাংলাদেশ থেকে নেপাল ভ্রমণ প্রায় অনেকেরই স্বপ্নের একটি অংশ। অনেকের মনে নানা ধরনের নেপালের ভিসা নিয়ে চিন্তাভাবনা মাথায় আসে। আমরা এই আর্টিকেলে নেপালের ভিসার সকল বিষয় বিস্তারিত জানবো।
আমরা নিজেরে আর্টিকেল থেকে নেপাল যাওয়ার সমস্ত মাধ্যম সম্পর্কে বিস্তারিতভাবে তথ্য জানবো। আপনি কি বাংলাদেশ থেকে নেপাল যেতে ভিসা লাগবে কিনা তার সম্পর্কে জানতে চাচ্ছেন। তাহলে আর্টিকেলটি আপনার জন্য। সকল বিষয় জানার জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ বাংলাদেশ থেকে নেপাল যেতে কি ভিসা লাগে - জানুন
- বাংলাদেশ থেকে নেপাল যেতে কি ভিসা লাগে
- অন অ্যারাইভাল ভিসা সম্পর্কে জানুন
- দূতাবাস থেকে স্টিকার ভিসা সম্পর্কে জানুন
- নেপাল ওয়ার্ক পারমিট ভিসা খরচ কত
- বাংলাদেশ থেকে নেপাল যাওয়ার উপায়
- নেপালে কোথায় কোথায় ঘুরবেন
- নেপাল ভ্রমণের সেরা সময়
- নেপালে থাকা ও খাওয়ার খরচ
- বাংলাদেশীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস
- উপসংহারঃবাংলাদেশ থেকে নেপাল যেতে কি ভিসা লাগে
বাংলাদেশ থেকে নেপাল যেতে কি ভিসা লাগে
বাংলাদেশ থেকে নেপাল যেতে কি ভিসা লাগে - জানুন, আমরা জানি বাংলাদেশ থেকে নেপাল
ভ্রমণ করতে চাইলে অনেকের মনে প্রথমে প্রশ্ন আসে এ বিষয়ে। তবে অবশ্যই এক দেশ থেকে
অন্য দেশে গেলে ভিসার প্রয়োজন হয়। আসলে বাংলাদেশী নাগরিকদের জন্য নেপাল ভ্রমণ
অনেক সহজ, কারণ নেপালের আগাম ভিসা নেওয়ার প্রয়োজন হয় না, নেপালে পৌঁছানোর পর
অথবা বিমানবন্দরে অন এ্যারাইভাল ভিসা নেওয়া হয়। ফলে দূতাবাসে আগে থেকে আবেদন
করার কোন ঝামেলা নেই। তবে ভিসা সম্পন্ন ফ্রি নয় বরং নির্দিষ্ট ফ্রি প্রদান করতে
হয় যা সাধারণত থাকার মেয়াদের ওপর নির্ভর করে নির্ধারিত হয়। যেমন ১৫ দিনের জন্য
নেপাল গেলে প্রায় ৩০ ডলার দিতে হয়, আবার ৩০ দিনের জন্য গেলে ৫০ ডলার এবং ৯০
দিনের জন্য গেলে ১২৫ ডলার পর্যন্ত লাগতে পারে। তবে আপনাকে নেপালে পৌঁছেই প্রথমে
একটি ভিসা ফরম পূরণ করতে হয়, যা কিওস্ক মেশিন বা অনলাইনে আপনি নেপালে পৌঁছানোর
আগেও করতে পারেন। এরপর পাসপোর্ট জমা দিয়ে ফ্রি পরিশোধ করলে কয়েক মিনিটের মধ্যে
ভিসা স্টাম্প পাওয়া যায়। তবে ভ্রমণের আগে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র
প্রস্তুত রাখা জরুরি হয়, যেমন;
- কমপক্ষে ০৬ মাস মেয়াদ থাকা বৈধ পাসপোর্ট
- পাসপোর্ট সাইজ ছবি
- রিটার্ন টিকিট এবং হোটেল বুকিং বা থাকার ঠিকানা
- অনেক সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ আর্থিক সক্ষমতা প্রমাণও চাইতে পারে
আরো পড়ুনঃ মেয়েদের ঘরে বসে আয় করার সহজ ও কার্যকারী উপায়
এই কাগজপত্র গুলো সব সময় আপনার সাথে রাখলে কোন ধরনের তেমন বাড়তি ঝামেলার
সম্মুখীন হতে হবে না। বাংলাদেশ থেকে নেপাল যেতে বাংলাদেশের পাসপোর্ট ধারীদের ভিসা
লাগে, আর সাধারণত এই ভিসা গুলো দুই ধরনের ভিসার মাধ্যমে পাওয়া যায়। যেমন; অন
অ্যারাইভাল ভিসা বাংলাদেশ থেকে নেপাল যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো বিমানে ঢাকা
থেকে কাঠমান্ডু সরাসরি ফ্লাইট নেয়া যায় যা আপনাকে প্রায় দেড় ঘণ্টার মধ্যে
পৌঁছে দিবে, অর্থাৎ ঢাকা থেকে কাঠমান্ডু যেতে প্রায় দেড় ঘন্টা সময় লাগে।
এছাড়া স্থলপথে ও ভারত হয়ে যাওয়া যায়, তবে ভারত থেকে যাওয়ার সময় তুলা নম্বর
ব্লক জটিল এবং সময় সাপেক্ষ নেপাল ভ্রমণের জন্য অক্টোবর থেকে নভেম্বর মাস এবং মাস
থেকে এপ্রিল মাসের সবচেয়ে উপযুক্ত সময়। কারণ তখন আবহাওয়া পরিষ্কার থাকে এবং
প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। তাই সব মিলিয়ে বাংলাদেশীদের জন্য নেপাল
ভ্রমণ খুবই সহজ ও সাশ্রীয় এবং কম ঝামেলায়। একটি অপশন যেখানে প্রয়োজনীয়
প্রস্তুতি নিয়ে গেলেই পুরো যাত্রা নিরাপদ ও আনন্দময় হয়।
অন অ্যারাইভাল ভিসা সম্পর্কে জানুন
নেপালে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের জন্য সহজ ও ঝামেলা মুক্ত ভিসা
হলো অন অ্যারাইভাল ভিসা। এ ভিসাটি সবথেকে সহজ ও সুবিধাজনক ভিসা। অন
অ্যারাইভাল ভিসার ক্ষেত্রে আপনার আগে থেকে কোন এম্বাসিতে গিয়ে ভিসা করার
প্রয়োজন হয় না। আপনি সরাসরি নেপালে পৌঁছে ভিসা নিতে পারবেন। বিশেষ করে
সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত বিনা ভিসা ফ্রিতে থাকার
সুযোগ থাকায় এটি আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। এই প্রক্রিয়াটি খুবই দ্রুত
এবং সহজ প্রক্রিয়া। প্লেন থেকে নামার পর সাধারণত ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই
ইমিগ্রেশন সম্পূর্ণ করা সম্ভব হয়, যদি আগে থেকেই প্রয়োজনীয় তথ্য জানা থাকে।
অনেকেই ভিসা প্রসেসিংকে অনেক জটিল মনে করলেও নেপালের ক্ষেত্রে তেমন কোন ঝামেলায়
নেই। অন অ্যারাইভাল ভিসার জন্য কিছু সাধারণ কাগজপত্র সঙ্গে রাখা ভালো।
যেমন;
- রিটার্ন টিকেট
- পাসপোর্ট সাইজ ছবি
- ইমিগ্রেশন কার্ড
- এবং ভিসা আবেদন ফরম
তবে আপনার যদি মেশিন রিডেবল পাসপোর্ট থেকে থাকে, তাহলে এয়ারপোর্টের
স্বয়ংক্রিয় মেশিন ব্যবহার করে খুব সহজে ফম পূরণ করা যায়। সেখানে প্রয়োজনীয়
তথ্য দিয়ে পাসপোর্ট স্ক্যান করে এবং ছবি তুলে একটি স্লিপ নেওয়া যায় যা নিয়ে
ইমিগ্রেশন লাইনে দাঁড়ালে প্রক্রিয়া শেষ। এক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখার
জরুরী। যেমন; ফ্রি ভিসার লাইনে দাঁড়ানো, হোটেল বুকিং এর তথ্য সঙ্গে রাখা,
এবং প্রয়োজনে এনওসি বাট ট্রেড লাইসেন্স এর কপি রাখা। আমাদের সবসময় মনে
রাখতে হবে যে, এই বিনা ভিসা ফি সুবিধা সাধারণত বছরের একবারের জন্য সবার ক্ষেত্রে
প্রযোজ্য। তবে এক বছরের দ্বিতীয় বার নেপালে ভ্রমণ করার সময় অন অ্যারাইভাল
ভিসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ফি নির্ধারণ করা রয়েছে, যা আপনার থাকার সময়
অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে। যেমন;
- ১৫ দিনের জন্য ; প্রায় ৩০ ডলার = মাল্টিপল ভিসার জন্য ৩,৬৮৮ টাকা
- ৩০ দিনের জন্য ; প্রায় ৫০ ডলার = মাল্টিপল ভিসার জন্য ৬,১৪৮ টাকা
- ৯০ দিনের জন্য প্রায় ১২৫ ডলার = মাল্টিপল ভিসার জন্য ১৫,৩৭০ টাকা
সব মিলিয়ে নেপালে অন অ্যারাইভাল ভিসা ব্যবস্থা ভ্রমণকারীদের জন্য
একটি সহজ দ্রুত এবং সুবিধাজনক উপায় যা আপনার ভ্রমণকে আরো স্বাচ্ছন্দময় করে
তোলে।
দূতাবাস থেকে স্টিকার ভিসা সম্পর্কে জানুন
নেপালে ভ্রমণের ক্ষেত্রে অন অ্যারাইভাল ভিসার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ ভিসা
হল স্টিকার ভিসা। স্টিকার ভিসা এটি এমন একটি ভিসা যা আপনি ভ্রমণের আগে নিজ দেশে
নেপাল এম্বাসি থেকে গ্রহণ করতে পারেন, এবং আপনার পাসপোর্টে স্টিকার আকারে
লাগানো থাকে। স্টিকার ভিসা হলো আগে থেকে ইস্যু করা ভিসা, যা এম্বাসি আপনার
পাসপোর্ট এর সংযুক্ত করা থাকে। অর্থাৎ স্টিকার ভিসা আপনি নেপালে যাওয়ার আগেই
আপনার ভিসা প্রসেস সম্পূর্ণ করতে পারেন, ফলে আপনাকে এয়ারপোর্টে গিয়ে নতুন করে
ভিসা নেওয়ার প্রয়োজন হয় না। অনেক ক্ষেত্রে স্টিকার ভিসা নেওয়ার সময় বেশি
নিরাপদ ও স্বস্তিদায়ক হয়ে থাকে। যেমন এয়ারপোর্টে গিয়ে ভিসা নেওয়ার কোন
ঝামেলা থাকে না, ইমিগ্রেশন দ্রুত সম্পূর্ণ হয়, আগে থেকে সবকিছু নিশ্চিত থাকে এবং
মানসিক চাপ কম থাকে। বিশেষ করে দীর্ঘমেয়াদী থাকা বা নির্দিষ্ট কাজের জন্য
নেপাল ভ্রমণ করলে স্টিকার ভিসা বেশি কার্যকর।
স্টিকার ভিসা পাওয়ার জন্য আপনাকে এম্বাসিতে আবেদন করতে হবে। তবে এখানে একটু
অপেক্ষা করা লাগবে কারণ ভিসা প্রসেসিং হতে কিছুটা সময় বেশি লাগতে পারে। কিছু
ক্ষেত্রে ভিসা ফ্রি প্রযোজ্য হতে পারে। এবং সবসময় চেষ্টা করবেন সকল তথ্য
সঠিকভাবে প্রদান করা যা সবচেয়ে বেশি জরুরি। সাধারণত কিছু কাগজপত্র প্রয়োজন হয়
যেমন;
- বৈধ পাসপোর্ট
- পাসপোর্ট সাইজ ছবি
- ভিসা আবেদন ফরম
- ট্রাভেল প্ল্যান অর্থাৎ ফ্লাইট বুকিং
- হোটেল বুকিং বা থাকার ঠিকানা
- প্রয়োজন অনুযায়ী এনওসি অর্থাৎ ট্রেড লাইসেন্স
স্টিকার ভিসা হল তাদের জন্য উপযুক্ত, যারা ভ্রমণের আগে সবকিছু নিশ্চিত করতে চান
এবং এয়ারপোর্টে কোন ঝামেলায় পড়তে চান না, তাদের জন্য একদম সহজ ও নিরাপদ ভিসা।
এটি একটি নির্ভরযোগ্য ও নিরাপদ পদ্ধতি, যা আপনার মনকে আরো পরিকল্পিত ও
স্বাচ্ছন্দ্যময় করে তোলে।
নেপাল ওয়ার্ক পারমিট ভিসা খরচ কত
বর্তমান সময়ে বিদেশে কাজ করার আগ্রহ বাংলাদেশীদের মধ্যে দিন দিন বেড়েই চলেছে।
এছাড়া যারা কম খরচে বিদেশ যেতে চান তাদের জন্য নেবার একটি সহজ ও বাস্তব সম্মত
গন্তব্য হিসেবে পরিচিত। কারণ নেপালে কাজ বা ভ্রমণের জন্য তুলনামূলকভাবে কম খরচ
লাগে, এবং হিসাব প্রতিক্রিয়া সহজ এবং ভাষা ও সংস্কৃতির অনেক মিল থাকায় নতুনদের
জন্য এটি একটি ভালো শুরু হতে পারে। তবে নেপাল যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ
প্রশ্ন হল নেপাল ওয়ার্ল্ড কাপ পারমিট ভিসা খরচ কত ? সাধারণত এই
প্রশ্নটি প্রায় নেপাল ভ্রমণকারীদের মাথায় ঘুরপাক খায়। বাংলাদেশ থেকে
নেপাল ওয়ার্ক পারমিট ভিসার মোট খরচ ৩০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকার
মধ্যে হতে পারে। যা নির্ভর করে আপনি নিজে আবেদন করছেন নাকি অন্য এজেন্সির মাধ্যমে
যাচ্ছেন।
নিজে আবেদন করলে খরচ তুলনামূলক কম হয় কারণ শুধুমাত্র সরকারি ফি, মেডিকেল
টেস্ট পুলিশ ক্লিয়ারেন্স এবং ডকুমেন্ট প্রসেসিং, সাধারণত এগুলোর খরচ দিতে হয়,
যা প্রায় ৩০ হাজার থেকে ৪৫ হাজার টাকার মধ্যে খরচ সীমাবদ্ধ থাকে। আর অন্যদিকে
আপনি যদি কোন এজেন্সির মাধ্যমে যান তাহলে তাদের সার্ভিস চার্জ সহ অন্যান্য খরচ
যুক্ত হওয়ার মোট ব্যয় ৫০,০০০ থেকে ৮০,০০০ টাকা বা তারও বেশি হতে পারে। এছাড়া
আপনার বিমান ভাড়া যা সাধারণত ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে থাকে, সেটিও
মোট খরচের সাথে যুক্ত করা হয়। এর পাশাপাশি পাসপোর্ট তৈরি, পাসপোর্ট সাইজ
ছবি, পুলিশ ক্লিয়ারেন্স এবং ডকুমেন্ট অনুবাদ ও নটারি খরচ ও যোগ
হয়। অনেক সময় মানুষ লুকানো খরচ তেমন হিসাব বিবেচনা করে না, তবে এগুলো সব
হিসাব করতে গেলে, যেমন; নেপালে পৌঁছানোর পর থাকার জন্য বাসা ভাড়া, খাবার খরচ এবং
দৈনন্দিন যাতায়াতের খরচ ইত্যাদি।
সাধারণত মানুষ এগুলোর হিসাব তেমন করে না, যার ফলে নেপালে গিয়ে তাদের বিভিন্ন
সমস্যায় পড়তে হয়। প্রায় নেপাল যাওয়ার আগে একটি পরিষ্কার বাজেট পরিকল্পনা করা
অত্যন্ত জরুরি। ২০২৬ সালের আপডেট অনুযায়ী নেপাল ওয়ার্ক পারমিট ভিসা
প্রসেসিং সময় সাধারণত ৭ থেকে ১৫ দিনের মধ্যে সম্পন্ন হয়। যদি ডকুমেন্ট
সঠিক এবং সম্পূর্ণ না থাকে, তাহলে প্রসেসিং এর ক্ষেত্রে সময় বেশি লাগতে পার,
অথবা আবেদন বাতিল হতে পারে। তাই আবেদন করার আগে অবশ্যই সব কাগজপত্র বৈধ পাসপোর্ট,
ছবি, চাকরির অফার লেটার, পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল রিপোর্ট প্রস্তুত রাখা
উচিত। অনেকের সঠিক তথ্য না জানার কারণে দালালের ফাঁদে পড়ে, ফলে অতিরিক্ত টাকা
খরচ করে বা প্রতারণা শিকার হয়।
আরো পড়ুনঃ সৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ
তাই সবসময় চেষ্টা করবেন কোন বিশ্বস্ত ব্যক্তি বা বিশ্বস্ত জায়গা থেকে সঠিক তথ্য
নিয়ে নিজে আবেদন করার। যা আপনার নেপাল পারমিট ওয়ার্ক ভিসা খরচ এবং প্রতারণার
হাত থেকে বাঁচতে সাহায্য করবে। সঠিক পরিকল্পনা সচেতনতা এবং যাচাই বাঁচাই করে
এগোতে পারলে কম খরচে এবং নিরাপদে নেপালে গিয়ে কাজ শুরু করা সম্ভব। বর্তমানে এমন
অনেকেই রয়েছে সহজ ও নিরাপদে কাজ করে ভালো কিছু আয় করছে।
বাংলাদেশ থেকে নেপাল যাওয়ার উপায়
বাংলাদেশ থেকে নেপাল যেতে কি ভিসা লাগে, ভিসার পাশাপাশি বাংলাদেশ থেকে নেপাল
যাওয়ার জন্য সাধারণত দুটি উপায়ে রয়েছে একটি বিমান অন্যটি স্থল পথ। বিমান পথে
গেলে সবচেয়ে সহজ এবং দ্রুত নেপালে পৌঁছানো যায়। যা আপনার ভ্রমণকে আনন্দময় এবং
সময় দিবে। আপনি যদি বিমানে করে নেপাল যেতে চান তাহলে আপনি ঢাকা থেকে সরাসরি
কাঠমান্ডু ফ্লাইট নিতে পারেন। এই ফ্লাইট পৌঁছানোর জন্য সাধারণত ১.৫ ঘন্টার মত
সময় নেয়। তবে বিমান ভ্রমণের খরচটা একটু তুলনামূলক বেশি হয়ে থাকে।
বাংলাদেশ থেকে নেপাল বিমানে যেতে খরচ নির্ভর করে সময়, এয়ার লাইসেন্স এবং বুকিং
এর ওপর। যেমন একমুখী ভাড়া হয়ে থাকে প্রায় ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা। আবার
রিটার্ন টিকিট সাধারণত ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা হয়ে থাকে।
তবে আপনি যদি
আগে টিকিট বুক করেন, তাহলে কম দামেও টিকিট পাওয়া যায়। পর্যটনের মৌসুম অনুযায়ী বিমানের টিকিটের দাম কিছুটা কম বেশি হয়ে থাকে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট ওয়েবসাইটে আপনার
নিজের ফ্লাইট এর জন্য বুকিং দিতে পারেন, সাধারণত এই ওয়েবসাইটে ফ্লাইট বুকিং
দেওয়া হয়। আপনি যদি ফ্লাইট ভাড়া তুলনামূলকভাবে কমানো জন্য তাদের
বিভিন্ন এয়ারলাইন্সের অফার প্যাকেজ গ্রহণ করেন, তাহলে আপনার খরচ কমানো যেতে
পারে। আবার কিছু ট্রাভেলস এজেন্সিও আছে যারা প্যাকেজ ট্যুর অফার করে থাকে। যেখানে
বিমান ভাড়া হোটেল এবং অন্যান্য খরচ অন্তর্ভুক্ত থাকে, যা আপনার ভ্রমণকে সহজ ও কম
খরচে হবে।
অন্যদিকে স্থল পথ দিয়ে আপনি যদি বাংলাদেশ থেকে নেপাল যাওয়ার প্রস্তুতি নেন
তাহলে এক্ষেত্রে আপনার খরচটা অনেকটাই কম হবে। কিন্তু সময় অনেক বেশি লাগে, এতে
আপনার জার্নি ও অনেক লম্বা হয়ে যায়। আপনি যদি স্থলপথ দিয়ে যা, তাহলে প্রথমে
আপনাকে ভারতে যেতে হবে সেখান থেকে স্তল পথ নিতে পারেন। তবে আমার মতে একটু খরচ
বেশি হলেও বিমানে যাওয়ায় সবচেয়ে সহজ হবে।
নেপালে কোথায় কোথায় ঘুরবেন
নেপাল একটি ছোট দেশ হলেও এখানে ঘোরার মত এমন অনেক সুন্দর সুন্দর নিদর্শন জায়গা
রয়েছে। অনেক দর্শনীয় স্থান পাবেন যেখানে ঘুরলে মন শান্ত এবং মুগ্ধ হবেন। নেপালে
মূল আকর্ষণ হল কাঠমান্ডু, নাগরকোট, পোখারা, লুম্বিনি এসব ঐ সবচেয়ে জনপ্রিয়
পর্যটন কেন্দ্র। নেপালের রাজধানীর নাম হল কাঠমুন্ডু। একই সঙ্গে নেপাল ভ্রমণের
গেটওয়ে। আপনি যখন কাঠমুন্ডু পর্যটনে যাবেন তখন সেখানকার ঐতিহাসিক মন্দির ও
সংস্কৃতি দেখতে পাবেন। পোখারা হল প্রাকৃতিক সৌন্দর্যের
অধিকারী। কাঠমুন্ডু তে বিভিন্ন ধরনের ঐতিহাসিক নিদর্শন রয়েছে
যেমন; বসন্তপুর দরবার স্কয়ার, শম্ভুনাথ মন্দির, পাঠান দরবারী স্কয়ার,
ভক্তপুর দরবার স্কয়ার এবং বুদ্ধ নাথ মন্দির ইত্যাদি।
পোখারা নেপালের তৃতীয় বৃহত্তম শহর হিসেবে পরিচিত শহর। কাঠমুন্ডু থেকে প্রায়
এটির দূরত্ব ২০০ কিলোমিটার। পোখারায় প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি দেখবেন ডেভিড
ফলস, গুপ্তেশ্বর গুহা ও শ্বেতা নদী এবং প্রাকৃতিক সৌন্দর্য মিলিয়ে আপনাকে মুগ্ধ
করবে। সাধারণত এই নদীর পানি গুলো সাদা কালার হয়ে থাকে। আরও বিভিন্ন নিদর্শন
জায়গা রয়েছে নেপাল। দেখতে পাবেন খুব সকালে যেতে হবে স্মরণকট। এছাড়াও
অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য রয়েছে ট্রেকিং, প্যারাডাইডিং এবং মাউন্টেন
ক্লাইম্বিংয়ের সুযোগ।
নেপাল ভ্রমণের সেরা সময়
নেপাল ঘুমানোর জন্য সেরা সময় হলো অক্টোবর থেকে নভেম্বর মাস এবং মার্চ থেকে
এপ্রিল মাস পর্যন্ত। যেহেতু নেপাল রয়েছে অনেক প্রাকৃতিক সৌন্দর্য এবং
হিমালয়ে সৌন্দর্য। আর এই সময় আবহাওয়া পরিষ্কার থাকে এবং হিমালয়ের দৃশ্য
সবচেয়ে সুন্দর ভাবে দেখা যায়। এছাড়াও এর সময়ে ট্রেকিং করার জন্য পরিবেশ খুবই
উপযোগী। আর বিশেষভাবে বর্ষাকালে অর্থাৎ জুন থেকে আগস্ট মাস পর্যন্ত ভ্রমণ করা
কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ সে সময় অনেক বৃষ্টি ও ভূমিধসের সম্ভাবনা থাকে।
আমাদের সব সময় চেষ্টা করতে হবে নেপালে ঘুরতে যাওয়ার সময় টা যেন সঠিক এবং
আমাদের ঘুরার জন্য উপযোগী হয়।
নেপালে থাকা ও খাওয়ার খরচ
নেপালে থাকার খরচ তুলনামূলক কম। আপনি আপনার বাজেট অনুযায়ী হোটেল বেছে নিতে
পারেন। পুরো থামেলার গলি গুপ্তিতে অসংখ্য হোটেল ব্যাকপার্কার
হোস্টেল রয়েছে। ১৪০০ থেকে ২৫০০ টাকার মধ্যে ভালো ডাবল রুমের বাজেট হোটেল
এখানে পাওয়া সম্ভব। আবার আপনি কম টাকায় সিঙ্গেল রুমেরও হোটেল নিতে পারেন যেখানে
৫০০ থেকে ৭০০ টাকার মধ্যে হয়ে যায়। আপনার বাজেট যদি আরেকটু বেশি থাকে যেমন
৪২০০ টাকা বা তার বেশি হলে ডিলাক্স রুমের খাবার সহ অনেক ভালো হোটেল পাওয়া যায়।
তবে আমার মতে যাওয়ার আগেই বুকিং না দিয়ে সেখানে গিয়ে কয়েকটি হোটেল ঘুরে
যাচাই-বাছাই করে হোটেল নেওয়াটাই সবচেয়ে ভালো।
নেপালের লোকাল খাবার হিসেবে তারা ভাতের থালিতেই বেশি প্রাধান্য দিয়ে থাকে।
নেপালে ভাতের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে, যেন তাদের ভাত ছাড়া চলবে না। এমন অনেক
দেশ রয়েছে যেগুলো নে কে প্রাধান্য দেওয়া হয় না, আর অনেকেই রয়েছে বাংলাদেশে
যারা ভাত ছাড়া থাকতে পারেনা তাদের ক্ষেত্রে নেপালি হতে পারে সবচেয়ে সুন্দর
পর্যটন কেন্দ্র। আপনি যখন নেপালের রাজধানী অর্থাৎ কাঠমুন্ডুর বা যেখানে হোক না
কেন সেখানে ভাত না খেয়ে থাকা একেবারে অসম্ভব। এখানে আপনি ভাতের সঙ্গে ডাল, মাছ,
মুরগি, সালাদ, রায়তা স্বাদ ও পাপড় পাবেন। নেপাল শীত প্রধান দেশ বলে সেখানে
মোমোর প্রচলন রয়েছে। থামেল ও কাঠমুন্ডুর অন্যান্য জায়গায় অসংখ্য মোর
দোকান আছে। এছাড়াও আছে নানা স্বাদে নানা রঙের চা ও কফি। এক কথায় বলা যায় নেপাল
গেলে আপনি বাংলাদেশের কিছু কিছু ঐতিহ্য দেখতে পাবেন এবং উপভোগ করতে পারবেন।
বাংলাদেশীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস
নেপাল ভ্রমণের আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরী। এগুলো আপনার ভ্রমণকে সহজ ও
নিরাপদ করবেন যেমন;
- সব সময় পাসপোর্টের কপি সঙ্গে রাখুন
- নেপালে যাওয়ার আগে ডলার এক্সচেঞ্জ করে নিন
- ট্রাভেল ইন্সুরেন্স থাকলে ভালো
- স্থানীয় আইন ও সংস্কৃতির প্রতি সম্মান দেখান ইত্যাদি
এই ছোট ছোট বিষয় গুলো ভ্রমণকে অনেক আরামদায়ক করে তোলে। এগুলো আপনার সঙ্গে থাকলে
কোন সমস্যার সম্মুখীন হলে সেখান থেকে বের হতে পারবেন। এবং এগুলোর সাথে রাখলে কোন
জটিলতা তৈরি হয় না। তাই সবসময় এগুলো সঙ্গে রাখুন।
উপসংহারঃবাংলাদেশ থেকে নেপাল যেতে কি ভিসা লাগে
বাংলাদেশ থেকে নেপাল যেতে কি ভিসা লাগে অবশ্যই ভিসা লাগে। বাংলাদেশ থেকে নেপাল
যেতে আগে আলাদা করে ভিসা নেওয়ার প্রয়োজন নেই। অন এ্যারাইভাল ভিসার সুবিধার
কারণে ভ্রমণ করতে অনেক সহজ হয়ে গেছে। আপনি হয়তো উপরে দেখে থাকবেন অন এ্যারাইভাল
ভিসা সম্পর্কে সকল তথ্য দেওয়া হয়েছে। আপনি সেটি সম্পূর্ণ পড়লে বুঝতে পারবেন
সকল বিষয় এবং সুযোগ সুবিধা সম্পর্কে। সঠিক প্রস্তুতি এবং তথ্য নিয়ে গেলে আপনার
নেপাল ভ্রমণ হবে স্মরণীয়। কম খরচের সহজ প্রতিক্রিয়ায় এবং অসাধারণ প্রাকৃতিক
সৌন্দর্যের মাঝে সময় কাটাতে চাইলে নেপাল হতে পারে আপনার পরবর্তী গন্তব্য স্থান।
আশা করি উপরে আর্টিকেল থেকে আপনি আপনার ভ্রমণের জন্য উপকৃত হবেন। কোন কোন বিষয়ে
আপনি উপকৃত হলেন তা আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। এবং এমন আরো তথ্য জানার
জন্য আমার ওয়েবসাইটটি ভিজিট করুন। এতক্ষণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url